তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়ালো

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৯ এএম

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ। উদ্ধারকাজ চলছে। 

তবে জীবিত উদ্ধারের আশা সময়ের সঙ্গে সঙ্গে ম্লান হয়ে আসছে। নিহতের সংখ্যা ৫০ হাজারেরও বেশি হতে পারে মনে করছেন জাতিসংঘের জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস। খবর: বিবিসি।

তিনটি উদ্ধারকারী দল বিবিসিকে জানায়, গত সোমবারের ভয়াবহ ভূমিকম্পের পর দক্ষিণ তুরস্কে তারা নিরলস উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

জার্মান উদ্ধারকারীরা ও অস্ট্রিয়ান সেনাবাহিনী শনিবার (১১ ফেব্রুয়ারি) অনুসন্ধান অভিযান স্থগিত করে। কারণ হিসেবে তখন অজ্ঞাত গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কথা উল্লেখ করা হয়।

একজন উদ্ধারকারী বলেন, খাদ্য সরবরাহ কমে যাওয়ায় নিরাপত্তা আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অন্তত ৫০ জনকে লুটপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকটি বন্দুকও জব্দ করা হয়েছে।

এদিকে, কেউ আইন ভঙ্গ করলে বিশেষ ক্ষমতা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের মরদেহ উদ্ধারে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ব্যবস্থাপক রবার্ট হোল্ডেন বলেছেন, বহু মানুষ গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে ভয়াবহ অবস্থায় বসবাস করছে। আশ্রয়, পানি, জ্বালানি ও বিদ্যুৎহীন অবস্থায় আছেন তারা। এ পরিস্থিতি আরেকটি বিপর্যয় ডেকে আনবে, যা ভূমিকম্পের চেয়েও আরও বেশি মানুষের ক্ষতি করবে।

আরও পড়ুন: একদিনের ব্যবধানে আবারও কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

উল্লেখ্য, গত সোমবার ভোর ৪ টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে। পরে আরও কয়েক দফায় ওই অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। 


একাত্তর/জো 

চীনের সবচেয়ে জনবহুল প্রদেশ গুয়াংডংয়ে কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট শতবর্ষের সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রায় ৬০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ভারতের উত্তরাখণ্ডে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজ চলমান রয়েছে। সোমবার একটি ছয় ইঞ্চি দৈর্ঘ্যের পাইপ আটক শ্রমিকদের সামনে পর্যন্ত ঢোকানো গেছে।
তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ১৪ দিন পরও ধ্বংসস্তূপে চলছে উদ্ধারকাজ। এখন পর্যন্ত দুর্যোগে ৪৬ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুধুমাত্র তুরস্কে প্রাণ হারিয়েছে ৪০ হাজার ৬৪২ জন। আর...
চীনের হুনান প্রদেশের আট তলা সেই ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জন হয়েছে।  গত সপ্তাহে ভবন ধসের এ ঘটনা ঘটার পর থেকে কয়েকদিন ধরে চলা উদ্ধারকাজের পর শুক্রবার (৬ মে) সিসিটিভি নিহতের এ সংখ্যা...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর