জীবনের শেষ সময়ে বাড়িতেই থাকবেন জিমি কার্টার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৪ পিএম

দীর্ঘদিন থেকে অসুস্থ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। নিজ বাসায় বিশেষ সেবা ও যত্নে রাখা হয়েছে তাকে। যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হসপিস কেয়ার বলা হয়। এটি এমন এক চিকিৎসা ব্যবস্থা যেখানে, রোগী তার অন্তিম মুহূর্তে থাকেন এবং সে সময় চিকিৎসার মাধ্যমে তার শারীরিক যন্ত্রণা এবং অস্বস্তি কমানো হয়।

জিমি কার্টারের বয়স এখন ৯৮ বছর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউস ছাড়ার পর সবচেয়ে দীর্ঘজীবী সাবেক প্রেসিডেন্ট তিনি। এই ডেমোক্র্যাট নেতা ১৯৭৭ সালের জানুয়ারি থেকে ১৯৮১ সালের জানুয়ারি পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শনিবার, কার্টার সেন্টার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জর্জিয়ার প্লেইনসে নিজ বাড়িতে হসপিস কেয়ার গ্রহণ করছেন আমেরিকার ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার। প্রেসিডেন্টের প্রতি তার মেডিকেল টিম এবং পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে। তারা এই মুহূর্তে সাবেক এই প্রেসিডেন্টের পাশে একান্ত সময় কাটাচ্ছেন।

৯৮ বছর বয়সী জিমি কার্টার সাম্প্রতিক সময় বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আর চিকিৎসা গ্রহণ না করে নিজের অন্তিম মুহূর্ত পরিবারের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ কারণে তাকে ভাষায় হসপিস কেয়ারে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। 

১৯৭৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার আগে, জর্জিয়ার তৎকালীন গভর্নর হিসেবে খুব সামান্যই পরিচিত ছিলেন জিমি কার্টার। সেই নির্বাচনে জিমি জেরাল্ড ফোর্ডকে হারিয়ে নির্বাচিত হন। পরে অবশ্য ১৯৮০ সালের নির্বাচনে রোনাল্ড রিগ্যানের বিপরীতে বিশাল ব্যবধানে পরাজিত হন। এই পরাজয়ের পরেই তিনি বিশ্বে গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় উদ্যমী হন। 

এরপর ১৯৮২ সালে জিমি কার্টার এবং তার স্ত্রী রোজলিন মিলে কার্টার সেন্টার গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃত হিসেবে ২০০২ সালে নোবেল পায়। কার্টার সেন্টার প্রতিষ্ঠা করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন কার্টার দম্পতি।

আরও পড়ুন: জ্বালানির দাম বাড়ায় অতিদরিদ্র হবে ১৪ কোটি মানুষ

জিমি কার্টার প্রেসিডেন্ট থাকাকালীন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক দুর্দশা চলছিলো। তাঁর শাসনকালেই ইরানে মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্রের ৫২ জন কূটনীতিক ও নাগরিককে জিম্মি করা হয়। তিনি ক্ষমতা ছাড়ার পর এই জিম্মি দশার অবসান হয়। অবশ্য ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে কার্টারের ভূমিকা ছিল। এর মধ্য দিয়ে মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তিচুক্তি সম্ভব হয়েছিল।  


একাত্তর/এসজে 

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর