কঠিন সময় কাটিয়ে উঠেছে ইউক্রেন: জেলেনস্কি

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০৭:৪৭ এএম

ইউক্রেনজুড়ে চালানো রুশ হামলার মধ্যেও দেশটির সরকার জ্বালানি ও তাপ পরিষেবা নিশ্চিত করেছে এবং শীতকালীন সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

এক ভিডিও বার্তায় বুধবার জেলেনস্কি তার নিয়মিত ভাষণে বলেন, শীত শেষ হয়েছে। খুব কঠিন ছিল এই সময় এবং ইউক্রেনের প্রতিটি মানুষ সেটা অনুভব করেছে। তবে তা স্বত্বেও ইউক্রেনের জনগণকে আমরা জ্বালানি এবং তাপ পরিষেবা প্রদান করতে সক্ষম হয়েছি।

তিনি জানান, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে স্থিতিশীল করতে তিনি একটি বৈঠকের আয়োজন করেন এবং পরবর্তী শীত মৌসুমের জন্য সরকার ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ শুরু করে দিয়েছে।

এদিকে শুক্রবার জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলের ডানবাস এলাকার পুরো নিয়ন্ত্রণ নিতে রাশিয়া হামলা জোরদার করেছে। 

রাশিয়ার দখল করে নেয়া ভূখণ্ডের নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পাওয়ার জন্য বসন্তকালে বিশাল আকারের একটি পাল্টা হামলা চালানোর পরিকল্পনার ঘোষণা দিয়েছে ইউক্রেন।

আরও পড়ুন: ইরানে আবারও মেয়েদের স্কুলে বিষাক্ত গ্যাস হামলা

জার্মানির সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের উপ প্রধান ভাদিম স্কিবিৎস্কি বলেন, পাল্টা হামলার একটি লক্ষ্য হবে, “দক্ষিণে ক্রিমিয়া এবং রাশিয়ার মূল ভূখণ্ডের মধ্যে একটি বিভাজন রেখা তৈরি করে নেয়া। ”

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দ্বিতীয় বছরে গড়িয়েছে। শেষ কয়েক মাসে শীতের কারণে যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও, শীত শেষ হওয়ার সাথে সাথে নতুন করে সংঘাতে জড়িয়েছে প্রতিবেশি দুই দেশ। 


একাত্তর/আরবিএস  

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর