মিয়ানমারে নির্বাচন বিলম্বের ইঙ্গিত

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০২:০১ পিএম

মিয়ানমারের জান্তা সরকার দেশটিতে সামরিক অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংকটের অবসান ঘটানোর অঙ্গীকার ব্যক্ত করে আবারো নির্বাচন পেছানোর ইঙ্গিত দিয়ে বলেছে, দেশটিতে আগামী বছরের শেষের দিকে একটি জাতীয় আদমশুমারি অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১০ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপির।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশ ২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে একটি অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে। পরবর্তীকালে দেশটির বিভিন্ন এলাকায় সামরিক এবং অভ্যুত্থান বিরোধী শক্তির মধ্যে লড়াইয়ের কারণে ভিন্নমতের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন চালানো হয়।

অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী ইউ মিন্ট কিয়াংয়ের উদ্ধৃতি দিয়ে মিয়ানমারের ‘গ্লোবাল নিউ লাইট’ জানায়, ২০২৪ সালের ১ থেকে ১৫ অক্টোবর ‘সারাদেশে একযোগে আদমশুমারি অনুষ্ঠিত হবে।’

এর আগে জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছিলেন, ৫ কোটি ৪০ লাখ জনসংখ্যার এ দেশে ‘সঠিক’ ভোটার তালিকা নিশ্চিত করার জন্য একটি জাতীয় আদমশুমারি প্রয়োজন। তিনি যে কোনও নির্বাচনের আগে একটি আদমশুমারির পরামর্শ দেন।

তিনি আরো বলেন, নতুন নির্বাচন কেবলমাত্র তখনই হতে পারে যখন দেশ ‘স্থিতিশীল থাকবে।’

আরও পড়ুন: মাওয়ের পর চীনের সবচেয়ে শক্তিধর ব্যক্তি হলেন শি

গত ফেব্রুয়ারিতে জান্তা সরকার জরুরি অবস্থার মেয়াদ ছয় মাসের বাড়ানোর ঘোষণা দেয়। তখন তারা নির্বাচন পিছিয়ে দিয়ে বলেছিল যে, এটি আগস্ট মাসে অনুষ্ঠিত হবে।

তবে পর্যবেক্ষকরা বলছেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে নতুন কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারে না।


একাত্তর/আরএ

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর