ওয়াশিংটন-সিউল মহড়ার আগে ছয় ক্ষেপণাস্ত্র ছুড়লো পিয়ংইয়ং

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৮:০৯ পিএম

ওয়াশিংটন-সিউল মহড়ার আগে পীত সাগরে স্বল্প পাল্লার অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। 

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে দুই কোরিয়ার মাঝে অবস্থিত অসামরিক জোনে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে পিয়ংইয়ং। খবর: সিএনএন।

শুক্রবার (১০ মার্চ) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত কিছু ছবিতে দেশটির পশ্চিম ফ্রন্টে হোয়াসং কামান ইউনিটের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে কিছু দৃশ্য দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন, তার মেয়ে জু আয়ে ও উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র পরিচালিত দক্ষিণ কোরিয়ার দুইটি প্রধান বিমানঘাঁটি ওসান ও কুনসানে প্রায় ২৮ হাজার মার্কিন সেনা রয়েছে। এর মধ্যে কুনসান ঘাঁটির অবস্থান পীত সাগরের পশ্চিম উপকূলে।

সোমবার (১৩ মার্চ) থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সম্মিলিতভাবে কোরীয় উপদ্বীপে ১১ দিনব্যাপী ‘ফ্রিডম শিল্ড’ নামক সামরিক মহড়া শুরু করার ঘোষণা দিয়েছিল। তার আগেই পীত সাগরে দক্ষিণ কোরিয়ার অভিমুখে উত্তর কোরিয়ার চালানো এই সামরিক মহড়া দুই কোরিয়ার সম্পর্কে আরও ফাটল ধরাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের দায় রাশিয়ার একার নয়: পোপ ফ্রান্সিস

সিউলের প্রতিবেশী উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন মহড়ার বিরুদ্ধে ‘নজিরবিহীন’ দৃঢ় পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সিউল-ওয়াশিংটনের সামরিক মহড়া আয়োজনকে আক্রমণের প্রস্তুতি হিসেবে দেখছে পিয়ংইয়ং।


একাত্তর/জো 

সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর