অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ, মার্কিন সিনেটে প্রস্তাব

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৪:২৬ পিএম

'ম্যাকমোহন লাইন'কে চীন ও অরুণাচল প্রদেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। এ প্রস্তাবে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। 

ভারতীয় দৈনিক দ্য হিন্দু'র প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এই কথা জানিয়েছে মার্কিন সিনেট।

এর ফলে ভারত-চীন সীমান্তে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। কোনো কোনো বিশ্লেষক বলছেন, মার্কিন সেনেটের এ প্রস্তাবের উদ্দেশ্য হল ভারত-চীন সীমান্ত বিরোধ ব্যাপক মাত্রায় উস্কে দিয়ে কোয়াড চুক্তির আওতায় চীনকে সবদিক থেকে ঘেরাও করে ফেলা। 

সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেনেটের একটি প্রস্তাবনায় স্পষ্টভাষায় জানানো হয়েছে যে, অরুণাচল প্রদেশ ভারতের অখণ্ড এবং অবিচ্ছেদ্য অংশ। তা সত্ত্বেও চীন যেভাবে অরুণাচল সীমান্তে আগ্রাসী সামরিক পদক্ষেপ করছে, সে নীতিরও কড়া সমালোচনা করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন সেনেটে সেই প্রস্তাব পেশ করেন সেনেটর বিল হ্যাগার্টি এবং সেনেটর জেফ মার্কলে। 

মঙ্গলবার প্রস্তাবনা পেশের পর হ্যাগার্টি জানান, সেনেট যে দ্ব্যর্থহীনভাবে অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে, তা এই প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীন যে একতরফা ও আগ্রাসী সামরিক পদক্ষেপ গ্রহণ করছে, ওই প্রস্তাবনায় সে বিষয়েও সমালোচনা করা হয়েছে।

এমন একটা সময় সেনেটে ওই প্রস্তাব পেশ করা হয়েছে, যখন পূর্ব লাদাখ সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত এবং চীনের সীমান্ত সংঘাত তিন বছর পূর্ণ করতে চলেছে। 

আরও পড়ুন: রমজানে পণ্যের দাম বাড়ানো অত্যন্ত ঘৃণিত কাজ: প্রধানমন্ত্রী

এর আগে ২০২০ সালের এপ্রিল ও মে মাসে পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত শুরু হয়। অরুণাচল প্রদেশকে বরাবরই নিজেদের দেশের অংশ বলে বরাবর দাবি করে আসছে বেইজিং। তবে চিনের সেই দাবি উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি।

উল্লেখ্য, ভারত এবং চীনের মধ্যে যে সীমানা টানা হয়েছে, সেটা ম্যাকমোহন লাইন হিসেবে পরিচিত। স্যার হেনরি ম্যাকমোহনের নামে সেই নামকরণ করা হয়েছিল। ওই সীমানার দৈর্ঘ্য প্রায় ৮৯০ কিলোমিটার। 


একাত্তর/আরবিএস  

দক্ষিণ চীন সাগর ইস্যুতে ‘অস্থিরতা সৃষ্টি’ বন্ধ করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের দুই আনুষ্ঠানিক সামরিক মিত্র জাপান ও ফিলিপাইনের মধ্যে ক্রমবর্ধমান...
যুক্তরাষ্ট্রের সবশেষ শুল্ক বৃদ্ধির পদক্ষেপ বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য উত্তেজনা নতুন করে উসকে দিতে যাচ্ছে; এর মাধ্যমে বিশ্বের কারখানা হিসেবে পরিচিত চীনকে কোণঠাসা করতে অন্যান্য দেশের ওপর চাপ সৃষ্টি করে...
নির্বাচনী প্রচারণার তিক্ততা ও ব্যক্তিগত আক্রমণ ভুলে মিশিগানের নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সাঈদকে ‘স্মার্ট লোক’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি...
ভারতের লোকসভা নির্বাচনকে ঘিরে আসন ভাগাভাগির টেবিলে সমঝোতার সুর বাজার কথা থাকলেও এবার যেন আগুনে ঘি ঢেলে দিল সমাজবাদী পার্টি (এসপি)। ‘স্পেশাল ২৬’-এর মোড়কে দেওয়া প্রস্তাবের তিক্ততা কাটতে না কাটতেই...
রংপুরে অটোচালক মো. আরিফুল ইসলাম (২৯) হত্যা মামলায় সেনাসদস্য শাহীন শেখকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। 
সয়াবিন তেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে খোলা পাম তেলের...
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না করে ড্রেনে বর্জ্য ফেলে ব্লকেজ সৃষ্টি ও জনদুর্ভোগ বাড়ানোর দায়ে লক্ষ্মীপুরে দুই খাবরের হোটেলকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে...
শিক্ষকদের বদলি জটিলতা নিরসনে সফটওয়্যার সংশোধনের উদ্যোগ নেওয়া এবং শূন্যপদ ছাড়াই সনদ দেওয়ায় সৃষ্ট সঙ্কট পর্যালোচনার পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ও বদলি ব্যবস্থার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর