সুরক্ষামূলক জামিনের জন্য উচ্চ আদালতে যাবেন ইমরান

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০৫:১৭ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর সুরক্ষামূলক জামিনের জন্য লাহোরের উচ্চ আদালতে যাবেন। এসময় তার কাফেলার সাথে আদালতে যাবেন শত শত সমর্থক।

স্থানীয় সময় শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত শহরে তার জামান পার্কের বাসভবনের আশেপাশে পুলিশের তৎপরতার উপর নিষেধাজ্ঞা বর্ধিত করার পরই খানের লাহোর হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত আসে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, খানের আবেদনের শুনানির জন্য লাহোর হাইকোর্টে দুই সদস্যের বেঞ্চ গঠন করা হয়েছে।

লাহোরে ইমরান খানের আইনজীবী দলের অংশ আজহার সিদ্দিক বার্তাসংস্থা আলজাজিরা খানকে জানিয়েছেন, লাহোর এবং রাজধানী ইসলামাবাদে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিরুদ্ধে সুরক্ষামূলক জামিন চাইবেন খান। 

তিনি বলেন, অন্য শহরে দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে জামিন চাওয়া নিত্যনৈমিত্তিক ব্যাপার।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের রাজনীতিবিদ মুসাররাত চিমা আলজাজিরাকে জানান, পার্টি প্রধান শীঘ্রই লাহোরের জামান পার্ক এলাকায় তার বাসভবন ত্যাগ করবেন।

আলজাজিরা জানায়, ইমরান খানের বিরুদ্ধে লাহোরে চারটি নতুন মামলা দায়ের করা হয়েছে। এবং এটি তার সমর্থকরা তাকে গ্রেপ্তার করতে এসে পুলিশের প্রতি যে প্রতিরোধ দেখিয়েছিল তার সাথে সম্পর্কিত। 

এই সপ্তাহের শুরুর দিকে, দুর্নীতির মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করতে গেলে লাহোরে তার সমর্থকদের সাথে নিরাপত্তা বাহিনীর সহিংস সংঘর্ষ ঘটে। 

খানের বিরুদ্ধে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন তাকে দেওয়া রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অভিযোগ রয়েছে। ৭০ বছর বয়সী এই রাজনীতিবিদ অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে, খানের শত শত সমর্থক লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে সশস্ত্র হয়ে তার বাড়িতে ব্যারিকেড চালিয়ে যাওয়ায় আশেপাশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন: ইউক্রেনে গণহত্যার প্রমাণ পায়নি জাতিসংঘের তদন্ত কমিশন

খানের সহযোগী চৌধুরী বলেছেন, পিটিআই শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে রাষ্ট্রীয় উপহারের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার জন্য একটি আবেদন করেছে। রাজধানীর একটি নিম্ন আদালত দলের দ্বারা করা অনুরূপ অনুরোধ প্রত্যাখ্যান করার একদিন পরে পিটিআই পিটিশনটি করে। 

পিটিআই নেতা চিমা বলেছেন, খান ‘আদালতে হাজির হতে কখনই পিছপা হননি এবং এটি শুধুমাত্র নিরাপত্তার উদ্বেগের কারণে হয়েছে’।


একাত্তর/এসজে

পাকিস্তানের আদিয়ালা কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে নিজের এবং স্ত্রী বুশরা বিবির জীবন বাঁচাতে ও সুচিকিৎসার দাবিতে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিদের উদ্দেশে আবেগঘন খোলা চিঠি লিখেছেন কারাবন্দি সাবেক...
ভারতের মোস্ট ওয়ান্টেড এবং আন্তর্জাতিকভাবে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হাফিজ সাঈদ ও মাসুদ আজহারকে নতুন গোপন আস্তানায় সরিয়ে নিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। গোয়েন্দা সূত্রে জানা গেছে,...
সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আইনগত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেছে তুরস্ক। 
দীর্ঘ প্রায় দুই মাসের কারাবাস শেষে অবশেষে মুক্তি পেলেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন ডা. উজমা খান এবং নওরিন নিয়াজি। বর্ধিত আটকাদেশ প্রত্যাহার...
শিক্ষকদের বদলি জটিলতা নিরসনে সফটওয়্যার সংশোধনের উদ্যোগ নেওয়া এবং শূন্যপদ ছাড়াই সনদ দেওয়ায় সৃষ্ট সঙ্কট পর্যালোচনার পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ও বদলি ব্যবস্থার...
মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে এবং স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিতকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ বিনির্মাণের প্রত্যয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) ‘প্রকাশনা উৎসব ২০২৭’।
জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর