পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা যৌক্তিক: বাইডেন

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১১:১৫ এএম

যুদ্ধাপরাধের দায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জারি করা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে যৌক্তিক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (১৭ মার্চ) পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে সাংবাদিকদের সামনে এ কথা বলেন বাইডেন। খবর: আলজাজিরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে পরিষ্কার যুদ্ধাপরাধ ঘটিয়েছেন, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এই গ্রেপ্তারি পরোয়ানা যৌক্তিক।’ 

বাইডেন আরও বলেন, ‘এটি আন্তর্জাতিকভাবে শুধু স্বীকৃতি দিল না, শক্তিশালী একটি পয়েন্ট তৈরি হলো।’

ইউক্রেনে অভিযানের পর রাশিয়া জোরপূর্বক ইউক্রেনের শিশুদের দখলকৃত অঞ্চল থেকে বের করে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার সকালে আইসিসি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার শিশু অধিকার বিষয়ক কমিশনার এলভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আরও পড়ুন: আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় কিছু যায় আসে না: রাশিয়া

যদিও রাশিয়া আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে মূল্যহীন হিসেবে আখ্যায়িত করেছে। কারণ রাশিয়া আইসিসির আওতাভুক্ত দেশ নয়। তবে, যুক্তরাষ্ট্রও আইসিসির আওতাভুক্ত দেশ নয়।


একাত্তর/জো

জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
রাশিয়ার সবচেয়ে বড় জাতীয় উৎসব ‘বিজয় দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে আগ্রাসী ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে দাঁড়িয়ে তিনি একদিকে যেমন ইউক্রেন যুদ্ধের...
ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষস্থানীয় রাজনীতিকদের হত্যার ষড়যন্ত্রের দায়ে আসিফ মার্চেন্ট নামে এক পাকিস্তানি নাগরিককে...
ইউক্রেনে মস্কোর যুদ্ধের চতুর্থ বার্ষিকী ঘনিয়ে আসার প্রাক্কালে বুধবার এক ভিডিও কলে চীন ও রাশিয়ার পারস্পরিক সুসম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয়...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর