সায়ানাইড প্রয়োগে ১২ হত্যার অভিযোগে থাই নারী গ্রেপ্তার

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৬:০২ পিএম

থাইল্যান্ডে সায়ানাইড বিষ প্রয়োগে ১২ জন বন্ধু ও পরিচিতকে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।  

মঙ্গলবার এক মৃত্যুর তদন্তের সূত্র ধরে ব্যাংকক থেকে সারারাট রংসিউথাপর্ন নামের নারীকে গ্রেপ্তার করে পুলিশ। খবর: বিবিসি।

চলতি মাসে সারারাটের সঙ্গে ভ্রমণে গিয়ে সিরিপর্ন খানওংয়ের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার সারারাটের ওপর সন্দেহ প্রকাশ করে। ওই মৃত্যুর তদন্তের তথ্য অনুযায়ী সারারাটকে গ্রেপ্তারে সমর্থ হয় পুলিশ। 

তদন্তের পর পুলিশ বলেছে, তারা মনে করছে একজন সাবেক প্রেমিকসহ ১২ জনকে হত্যা করেছেন সারারাট। আর্থিক কারণে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি। কর্তৃপক্ষ তাকে জামিন দেয়নি।

পুলিশ জানায়, দুই সপ্তাহ আগে সিরিপর্নের সঙ্গে ব্যাংককের পশ্চিমে রাচাবুরি প্রদেশে গিয়েছিলেন সারারাট। সেখানে তারা একটি নদীর তীরে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। সেখানে সিরিপর্ন নদী তীরে পড়ে যান এবং তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের সময় সিরিপর্নের শরীরে সায়ানাইডের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় তার ফোন, টাকা ও ব্যাগ ছিল না।

পুলিশ বলছে, অপর ১১ জনকে সারারাট সায়ানাইড বিষপ্রয়োগে হত্যা করেছেন। ২০২০ সাল থেকে তিনি হত্যা শুরু করেন। নিহতদের সবাইকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে তার একজন সাবেক প্রেমিক ও দুজন নারী পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সারারাট ভুক্তভোগীদের সবাইকে চিনতেন এবং আর্থিক কারণে তাদের হত্যা করে থাকতে পারেন। এক বন্ধুর কাছ থেকে আড়াই লাখ থাই বাথ ঋণ নিয়েছিলেন তিনি। তার সঙ্গে দুপুরের খাবারের পর ওই বন্ধু বমি করে অজ্ঞান হয়ে যান। যদিও তিনি বেঁচে গেছেন।

নিহতের পরিবারগুলো গয়না ও নগদ অর্থ হারানোর কথা পুলিশকে জানিয়েছেন। কর্মকর্তারা বলছেন, ওই সময় নিহতের পরিবারগুলোর মনে কোনো সন্দেহ জাগেনি। ফলে অনেকের ময়নাতদন্তও করা হয়নি। কয়েকটি মরদেহ দাহ করা হয়েছে। ফলে প্রমাণ সংগ্রহ করা কঠিন হবে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১১ জন নিহত

অবশ্য হত্যা করার মতো পরিমাণে প্রয়োগ করা করা হলে মৃত্যুর কয়েক মাস পরও মরদেহে সায়ানাইড শনাক্ত করা যায়। থাইল্যান্ডে এর ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত। অননুমোদিত ব্যবহারকারীদের কমপক্ষে দুই বছরের জেল হতে পারে।


একাত্তর/জো

সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো অন্ধ বিশ্বাস বা ভুয়া ভিডিও কোনো মানুষের জীবন কতটা ভয়াবহভাবে কেড়ে নিতে পারে, ভারতের মধ্যপ্রদেশের ভূপালে ঘটে যাওয়া সাম্প্রতিক এক ঘটনায় তার চরম ও নৃশংস এক চিত্র ভেসে...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। 
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত কয়েক বছরের মধ্যে ভয়াবহতম সীমান্ত সংঘাতের অবসান ঘটেছে। কয়েক সপ্তাহের প্রচণ্ড লড়াইয়ের পর শনিবার দেশ দুটি নতুন করে যুদ্ধবিরতিতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর