এক দশক পর আরব লীগে ফিরলো সিরিয়া, ক্ষুদ্ধ যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭ মে ২০২৩, ০৭:০৩ পিএম

এক দশকেরও বেশি সময় পর সিরিয়াকে পুনরায় আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দিতে সম্মত হয়েছেন লীগের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। রোববার সিরিয়ার পক্ষে ভোটও দিয়েছেন তারা। 

আল-জাজিরার খবরে বলা হয়েছে, রোববার মিশরের রাজধানী কায়রোতে বৈঠকে বসেন লীগের ২২ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। ১৯ মে সৌদি আরবে এ লীগের শীর্ষ সম্মেলনের আগেই সিরিয়ার বিষয়ে এই সিদ্ধান্ত নিলো দেশগুলো।

আরব লীগের মুখপাত্র গামাল রুশদি বলেছেন, মিশর ও সৌদি আরবের অনুরোধে এ বৈঠকে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে সিরিয়ার ব্যাপারে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা। 

রুশদি আরও বলেন, সাধারণত আরব লীগ যেকোনো সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গ্রহণ করে, কিন্তু একথাও মনে রাখতে হবে যে, প্রতিটি দেশেরই আপত্তি তোলার অধিকার রয়েছে।

যদিও কাতারসহ কিছু দেশ আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তনের বিরোধিতা করে আসছিল। 

এদিকে ভোটের আগে আরব লীগের একজন সিনিয়র কূটনীতিক মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে জানিয়েছিলেন, আজকের বৈঠকে সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত হলে আগামী ১৯ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় আরব শীর্ষ সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আমন্ত্রণ  জানানো হবে।

তিনি আরও বলেন, সেক্ষেত্রে খুব সম্ভবত প্রেসিডেন্ট আসাদ আরব শীর্ষ নেতাদের বৈঠকে সভাপতিত্ব করবেন।

image


তবে পুতিন মিত্র আসাদের নেতৃত্বে সিরিয়ার সদস্যপদ ফিরে পাওয়াকে ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র।   

মার্কিন সরকার জানিয়েছে, সিরিয়া সরকারের প্রতি তার নীতি পরিবর্তন করবে না যুক্তরাষ্ট্র। সিরিয়াকে একটি "দুর্বৃত্ত" রাষ্ট্র বলে মনে করে বাইডেন প্রশাসন। 

আরও পড়ুন: আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চীন-রাশিয়া-সৌদি-ইরান দ্রুত শক্তি সঞ্চয় করছে। যা মার্কিন সরকার ও ন্যাটোর জন্য মাথা ব্যথার কারণ হিসেবে দেখা দিয়েছে। 

উল্লেখ্য, 'আরব লীগ' হলো আরব দেশসমূহের জোট। ১৯৪৫ সালের ২২ মার্চ এ লীগ গঠিত হয়। মিশরের রাজধানী কায়রোতে এর সদর দপ্তর অবস্থিত। লীগের ২২ সদস্য রাষ্ট্রগুলো হলো- কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া ও সোমালিয়া।  


একাত্তর/আরবিএস 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর