বিবিসির বিরুদ্ধে দিল্লী হাইকোর্টের সমন জারি

আপডেট : ২২ মে ২০২৩, ০২:১৪ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তথ্যচিত্র সম্প্রচারের বিষয়ে একটি মানহানির মামলায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে সমন জারি করেছে দিল্লীর হাইকোর্ট। 

বিবিসিতে সম্প্রচারিত 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ তথ্যচিত্রটি এরিমধ্যে ভারতে নিষিদ্ধ করা হয়েছে। ২০০২ সালে গুজরাট দাঙ্গার ঘটনা নিয়ে এটি নির্মিত হয়েছে, যখন রাজ্যটির মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

গুজরাটভিত্তিক এনজিও 'জাস্টিস অন ট্রায়াল'-এর করা একটি মানহানির মামলায় প্রেক্ষিতে সোমবার বিবিসির বিরুদ্ধে সমন জারি করা হয় বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এনজিওর পক্ষে আদালতে উপস্থিত হয়ে সিনিয়র আইনজীবী হরিশ সালভে বলেছেন, তথ্যচিত্রটি শুধু ভারতকেই নয়, দেশটির বিচার বিভাগসহ সমগ্র ব্যবস্থার ‘মানহানি’ করেছে।

বিচারপতি শচীন দত্ত সমন জারির পর সেপ্টেম্বরে আরও বিবেচনার জন্য মামলাটি তালিকাভুক্ত করেন।

আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত

সম্প্রচারের পর পরই জানুয়ারিতে তথ্যচিত্রটিকে ভারতে নিষিদ্ধ করে বিজেপি সরকার। টুইটার, ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে তথ্যচিত্রের লিঙ্কগুলি ব্লক করার নির্দেশ দেয়া হয। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্যচিত্রটিকে ‘প্রোপাগান্ডা টুকরা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। 


একাত্তর/আরবি 

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে তালেবান নিজেদের একতাবদ্ধ হিসেবে দাবি করে আসলেও, সম্প্রতি ফাঁস হওয়া এক অডিও ক্লিপ এবং বিবিসির দীর্ঘ অনুসন্ধানে গোষ্ঠীটির ভেতরে চরম বিভক্তির চিত্র ফুটে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যানোরমা তথ্যচিত্রে তার ২০২১ সালের ৬ জানুয়ারিতে দেয়া বক্তব্য সম্পাদনা নিয়ে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।
ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চান বলে ব্রিটিশ গণমাধ্যম- বিবিসিকে জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি আরও বলেছেন, এই পদ তিনি চাননি।
যুক্তরাজ্যের লন্ডনের হোয়াইট সিটিতে সংবাদমাধ্যমে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে ৯ তলা ওই ভবনটিতে আগুন লাগে।
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর