ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, কানাডাকে সহায়তার প্রস্তাব বাইডেনের

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৩:২৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে আলাপকালে দেশটির ‘বিধ্বংসী ও ঐতিহাসিক’ দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিয়েছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বুধবার এ কথা বলা হয়েছে। খবর এআফপি'র। 

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট কানাডিয়ান ও আমেরিকান কমিউনিটির ওপর প্রভাব ফেলা ভয়ংকর দাবানল নিয়ন্ত্রণে সম্ভাব্য উপায়ে ফেডারেল ফায়ারফাইটিং সুবিধা কাজে লাগাতে তার টিমকে নির্দেশ দিয়েছেন।

এরইমধ্যে এ দাবানলের কারণে ২০ হাজারের বেশি মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। প্রায় ৩৮ লাখ একর জমি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বাইডেন এক টুইট বার্তায় জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ফায়ার সার্ভিসের ছয় শতাধিক কর্মী এবং সংশ্লিষ্ট লোকবল নিয়োগ দিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, কানাডা এর আগে এত ভয়াবহ দাবানলের কবলে পড়েনি।

image

আরও পড়ুন: কোনো চাপের কাছে মাথা নত করবো না: শেখ হাসিনা

এদিকে কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে প্রতিবেশী যুক্তরাষ্ট্রেও। নিউইয়র্কসহ দেশটির পূর্ব উপকূল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় গতকাল বুধবার বায়ুদূষণ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

বিগ অ্যাপলের (নিউইয়র্ক) মেয়র বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করেছেন, কারণ দূষণের ঘন কুয়াশা ম্যানহাটনের বিখ্যাত আকাশচুম্বী ভবনগুলো একটি ভয়ঙ্কর হলুদ আভা ঢেকে দিয়েছে, ফ্লাইটগুলো বিলম্বিত এবং ক্রীড়া ইভেন্টগুলো স্থগিত করা হয়েছে।

পর্যবেক্ষণ সংস্থা এয়ারনাউ বলেছে, বিকাল ৫টায় (গ্রীনিচ মান সময় ২১০০) বিগ অ্যাপলের একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স)  ৪১৩-এর বিপজ্জনক স্তরে পৌঁছেছে।

মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলসহ পশ্চিমের শিকাগো ও দক্ষিণের আটলান্টা পর্যন্ত ১০ কোটির বেশি মানুষ বায়ুদূষণ নিয়ে জারি করার সতর্কতার আওতায় পড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, কানাডায় ভয়াবহ দাবানলের কারণে বায়ুদূষণের পাশপাশি পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সার্বিক পরিস্থতিত আরও খারপ হতে পারে।    

একাত্তর/আরবিএস  

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর