সুইডেনে ঈদের দিন মসজিদের বাইরে কোরআন পোড়ানোর অনুমতি

আপডেট : ২৯ জুন ২০২৩, ০৩:৪৩ পিএম

সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের বাইরে ঈদের দিন এক কোরআন পোড়ানো কর্মসূচির অনুমতি দিয়েছে দেশটির পুলিশ।

সুইডিশ পুলিশ বলছে, আয়োজকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেওয়া হয়েছে। কারণ সুইডিশ আইনের সঙ্গে এটা সাংঘর্ষিক না। খবর: আরব নিউজ।

ঈদুল আজহার তিন দিনের ছুটি চলছে সুইডেনে। বুধবার ঈদের নামাজ আদায় করবেন দেশটির মুসল্লিরা। এ দিনেই এ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।

পুলিশ তাদের লিখিত সিদ্ধান্তে বলেছে, কোরআন পোড়ানোর সঙ্গে সম্পর্কিত নিরাপত্তা ঝুঁকিগুলোর প্রকৃতি এমন ছিল না যা বর্তমান আইন অনুসারে অনুরোধ প্রত্যাখ্যান করার সিদ্ধান্তকে ন্যায্যতা দেয়।

এর আগে, স্টকহোমে দুইটি বিক্ষোভের অনুমতি প্রত্যাখ্যান করে পুলিশ। সেই দুই কর্মসূচিতে কোরআন পোড়ানোর পরিকল্পনা ছিল। তবে দুই সপ্তাহ আগে সুইডিশ আপিল আদালত পুলিশের সিদ্ধান্তকে নাকচ করে দেয়। তার পরপর এমন বিক্ষোভের অনুমতি দেয় সুইডিশ পুলিশ।

এর আগেও সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। জানুয়ারিতে তুরস্কের দূতাবাসের বাইরে মুসলিমদের পবিত্র গ্রন্থ পোড়ানোর পর প্রবল বিক্ষোভ দেখা গিয়েছিল বিশ্বজুড়ে।

এ ঘটনার জেরেই সুইডেনের ন্যাটোতে ঢোকার পথে বাধা হয়ে দাঁড়ায় তুরস্ক। ফলে আজও ন্যাটোভুক্ত হতে পারেনি ইউরোপের দেশটি।

আরও পড়ুন: পুলিশের গুলিতে কিশোর হত্যায় ক্ষোভে ফুঁসছে প্যারিস, আটক ১৫০

সুইডিশ রাজনীতিকরা কোরআন পোড়ানোর সমালোচনা করলেও মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে দৃঢ়ভাবে রক্ষা করে তারা।


একাত্তর/জো

সুইডেনের স্টকহোম শহরের এক কনকনে শীতের রাতে ম্যাকডোনাল্ডসের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ২০ বছর বয়সী শিক্ষার্থী মুরাদ আবদেলকাদর। পথিমধ্যে কালো পোশাক পরা এক তরুণ হঠাৎ পিস্তল উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে আসে...
উত্তর ইউরোপের দেশগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী শীতকালীন ঝড় ‘জোহানেস’-এর তাণ্ডবে সুইডেনে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঝড়ের প্রভাবে নরডিক দেশগুলোতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযোগ ব্যবস্থা...
লিঙ্গ সমতার জন্য সুইডেনের বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে। আর সেই দেশেই অল্পবয়সী নারীরা কেন কাজ ছেড়ে দিয়ে সংসারে মনযোগী হচ্ছেন? দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে চলছে কাজ ছেড়ে সরকার করার প্রচারণা। আর,...
মাঙ্কিপক্সকে ‘খুবই উদ্বেগজনক’ উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার পরই ইউরোপের দেশ সুইডেনে শনাক্ত হলো নতুন ধরনের অতি সংক্রামক এ রোগ। 
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির অবসান ঘটিয়ে রোহিঙ্গাদের নিরাপদ,...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর