ফ্রান্সে দাঙ্গার পঞ্চম দিনেও ব্যাপক সহিংসতা ও ধরপাকড়

আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:৪৫ এএম

ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহত হওয়ার জেরে শুরু হওয়া দাঙ্গার পঞ্চম দিনে মার্সেই শহরে ব্যাপক সহিংসতা হয়েছে। 

রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহরটিতে অন্তত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। 

তবে রাজধানী প্যারিসে ভারী পুলিশের উপস্থিতির ফলে বিক্ষোভ কিছুটা কমে এসেছে বলে মনে হচ্ছে।

পুলিশের গুলিতে নিহত ১৭ বছর বয়সী কিশোর নাহেলের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য শনিবার প্যারিসে ব্যাপক জনসমাগম ঘটে। 

প্যারিসের শহরতলি নানতেরে এই হত্যাকাণ্ডের পর মঙ্গলবার থেকে অনেক ফরাসি শহরে বিশৃঙ্খলা নেমে এসেছে।

একটি টুইট বার্তায়, স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন আইন প্রয়োগকারীদের ‘সংকল্পবদ্ধ পদক্ষেপ’ এর প্রশংসা করেছেন যা একটি ‘শান্ত রাত্রি’ নিয়ে এসেছে।

শনিবার রাতে সারাদেশে প্রায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়। এদিন স্থানীয় সময় ভোর সাড়ে তিনটা পর্যন্ত ৪৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। 

এর আগে, শুক্রবার রাতে ১৩০০ এবং বৃহস্পতিবার ৯০০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়।

অনলাইনে প্রচারিত ফুটেজে পুলিশকে শহরের লোকজনের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ব্যবহার করতে দেখা যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে মার্সেইয়ের কেন্দ্রস্থলে লা ক্যানেবিয়েরে সংঘর্ষ চলছে। 

ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই এলাকায় এক ঘণ্টারও বেশি সময় ধরে দাঙ্গাবাজ এবং অফিসারদের একটি বড় দলের মধ্যে লড়াই হয়েছে।

প্যারিসের আইকনিক শ্যাম্প-এলিসি বরাবর বিপুল সংখ্যক পুলিশ দেখা গেছে। বিক্ষোভকারীদের সেখানে জড়ো হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে আহ্বান জানানো হয়েছিল, কিন্তু পুলিশের উপস্থিতি তাদের বেশিরভাগকে দূরে রেখেছে বলে মনে হচ্ছে।

রাজধানীর পুলিশ জানিয়েছে, তারা ১২৬ জনকে গ্রেপ্তার করেছে। প্যারিস অঞ্চলে রাত ৯টার পর থেকে দ্বিতীয় রাতের জন্য সমস্ত বাস এবং ট্রাম বন্ধ করে দেয়া হয়। 

ফরাসী প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা পর্যবেক্ষণ করতে প্যারিসে জাতীয় পুলিশের কমান্ড কক্ষে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

উত্তরাঞ্চলীয় শহর লিলে পুলিশের বিশেষ বাহিনীকে রাস্তায় নামতে দেখা গেছে। বিভিন্ন ছবিতে দমকলকর্মীদের গাড়িতে লাগা আগুন নেভাতে দেখা গেছে। 

কর্মকর্তারা স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন, লিওঁ শহরে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিস এবং স্ট্রাসবার্গেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। 

ট্রাফিক চেকের জন্য থামতে অস্বীকার করার পরে নাহেল গুলিবিদ্ধ হন এবং জরুরি পরিষেবা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরে মারা যান। 

নাহেলের মৃত্যুর কয়েক ঘণ্টা পর অনলাইনে শেয়ার করা একটি ভিডিওতে দুই পুলিশ কর্মকর্তাকে গাড়ি থামানোর চেষ্টা করতে এবং একজন চালকের দিকে অস্ত্র তাক করতে দেখা গেছে।


একাত্তর/এসজে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাম্প্রতিক সমালোচনার কঠোর জবাব দিয়ে ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিয়েছেন।
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ক্যান-সুর-ম্যারের বিখ্যাত রেনোয়া জাদুঘর থেকে চার-চারটি অমূল্য চিত্রকর্ম চুরি করে নিয়ে গেছে একদল চোর। চুরি হওয়া এই শিল্পকর্মগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ইউরো...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর