ফ্রান্সে দাঙ্গা: মাক্রোঁর জার্মান সফর বাতিল

আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৪:৪৭ পিএম

ফরাসি পুলিশের গুলিতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দাঙ্গা ফ্রান্সের আরও কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে গ্রেপ্তার হয়েছে দেড় হাজারেরও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে জার্মান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ।

শনিবার ফরাসি প্রেসিডেন্ট বার্লিনকে জানিয়েছেন যে, ফ্রান্সের বর্তমান অবস্থায় তার পক্ষে রাষ্ট্রীয় এই সফরে আসা সম্ভব হচ্ছে না; তিনি এই সফর স্থগিত করছেন। খবর ব্লুমবার্গের।

বিষয়টি নিয়ে তিনি জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টে‌ইনমায়ারের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

মাক্রোঁর এই সফর রোববার থেকে শুরু হওয়ার কথা ছিল। জার্মানিতে পূর্ব নির্ধারিত এই সফর বাতিল করা ফরাসি প্রেসিডেন্টের জন্য এক ধরনের বিব্রতকর বিষয়।  

আরও পড়ুন: সুগন্ধায় জাহাজে বিস্ফোরণ: নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে

এর আগে গেলো মঙ্গলবার রাজধানী প্যারিসের পশ্চিমাঞ্চলে একটি ট্রাফিক সিগন্যালের কাছে আলজেরিয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক নাহেল মোহাম্মদকে পুলিশ গুলি করে হত্যা করে। এর প্রতিবাদে দেশজুড়ে ভয়াবহ বিক্ষোভ ও দাঙ্গা ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে দাঙ্গা নিয়ন্ত্রণে ফ্রান্সের বিভিন্ন শহরে ৪৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। 


একাত্তর/আরবিএস   

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাম্প্রতিক সমালোচনার কঠোর জবাব দিয়ে ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিয়েছেন।
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ক্যান-সুর-ম্যারের বিখ্যাত রেনোয়া জাদুঘর থেকে চার-চারটি অমূল্য চিত্রকর্ম চুরি করে নিয়ে গেছে একদল চোর। চুরি হওয়া এই শিল্পকর্মগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ইউরো...
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর