দক্ষিণ আফ্রিকার বস্তিতে বিষাক্ত গ্যাসে নিহত ১৭

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১২:৩০ এএম

দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানসবার্গের পূর্ব দিকে বকসবার্গের একটি অনুমোদনহীন বস্তিতে বিষাক্ত গ্যাসে ১৭ জনের মৃত্যু হয়েছে।

বুধবার গাউতেং প্রাদেশিক সরকারের প্রধান পানিয়াজা লেসুফি  ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য জানান। খবর: বিবিসি ও রয়টার্স।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিষাক্ত গ্যাস ‘লিক হয়ে’ এই প্রাণহানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে লেসুফি সাংবাদিকদের বলেন, ১৬ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা।

এর আগে, গ্যাস ছড়ানোয় ২৪ জনের মৃত্যুর খবর বেরিয়েছিল। তবে পুনর্গনায় সেই সংখ্যা কমে আসার কথা বলেছেন লেসুফি। কী কারণে এ প্রাণহানি, তার কারণ বের করতে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিষাক্ত নাইট্রেট অক্সাইড ছড়িয়ে পড়ায় নারী ও শিশুসহ ওই ১৭ জনের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। খনি থেকে অবৈধভাবে সোনা উত্তোলনকারীরা প্রায়ই ওই গ্যাস ব্যবহার করে।

ঘটনাস্থলে মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। নিহতদের মধ্যে মাত্র এক বছর বয়সী এক শিশুও ছিলো।

আরও পড়ুন: ওমরাহ পালনে ই-ভিসা চালু সৌদি আরবের

লেসুফি বলেন, এটা খুবই কষ্টদায়ক, মন খারাপ করা, দুঃখজনক।


একাত্তর/জো

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কিয়েভ এবং মস্কোর মধ্যে বৈঠকের আহ্বান জানিয়ে ইউক্রেনের যুদ্ধ বন্ধে কূটনৈতিক চাপ প্রয়োগে তার কণ্ঠস্বর যোগ করেছেন।
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সার্বিক খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছেন শ্রম ও কর্মসংস্থান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর