আফ্রিকার তিন দেশ সফরে ইরানি প্রেসিডেন্ট

আপডেট : ১২ জুলাই ২০২৩, ১০:১৭ পিএম

সম্পর্ক জোরদারের লক্ষ্যে আফ্রিকার তিন দেশে সফর শুরু করেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

বুধবার সকালে তারই অংশ কেনিয়ার নাইরোবি বিমানবন্দরের পৌঁছেছেন তিনি। খবর: ইরনা।

অর্থনৈতিক ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের জন্য এই সফর গুরুত্বপূর্ণ।

বিমানবন্দরে অবতরণের পর ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলফ্রেড মুতুয়া। পরে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে আনুষ্ঠানিক স্বাগত জানান কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো।

ইরানের প্রেসিডেন্ট ও তার সঙ্গে আসা প্রতিনিধি দলের সম্মানে ২১ বার বন্দুকের গুলি করে সশস্ত্র স্যালুটও দেওয়া হয়।

প্রেসিডেন্টের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে তার। এরপর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একাধিক বৈঠক শেষে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা নিয়ে একাধিক চুক্তি স্বাক্ষর হবে।

আরও পড়ুন: পাকিস্তানে সামরিক ঘাঁটিতে হামলায় চার সেনা নিহত

এরপর উগান্ডা এবং জিম্বাবুয়ের উদ্দেশে কেনিয়া ছাড়বেন ইব্রাহিম রাইসি।


একাত্তর/জো

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন যে, ইরান কোনোভাবেই মার্কিন ও ইসরাইলি ‘গুন্ডামি’ বা জবরদস্তির কাছে মাথা নত করবে না। ওয়াশিংটন ও তেল আবিবকে আধুনিক যুগের 'মধ্যযুগীয়...
ইরানে জানুয়ারি মাসে ঘটে যাওয়া সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্পের দেয়া ৩২ হাজার...
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টে মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠান ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। বুধবার ইরানের পার্লামেন্টের প্রিজাইডিং বোর্ডের সদস্য মোজতাবা ইউসেফি একথা জানিয়েছেন। শপথ অনুষ্ঠানে ইরানের...
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরসূরি হতে আর কোন বাধাই রইলো না দেশটির মধ্যপন্থী সংস্কারবাদী নেতা মাসুদ পেজেকশিয়ানের সামনে। দুই দফায় অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর