মাটির নিচে রহস্যঘেরা ১৮ তলা শহর!

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৫:৩৯ পিএম

পৃথিবীতে বিস্ময়ের শেষ নেই। এবার মাটির নিচে রহস্যঘেরা ১৮ তলা শহর। যেখানে রয়েছে রাস্তা, প্রার্থনার স্থান, স্কুল ও গোরস্থানসহ একটি পরিপূর্ণ শহরের সবকিছু। তুরস্কের মধ্যে আনাতোলিয়ার কাপাডোশিয়ায় অবস্থিত ভূগর্ভস্থ শহরটি প্রায় দুই হাজার বছরের প্রাচীন।

সময়টা ১৯৬৩ সাল, তুরস্কের নেভশেহির প্রদেশ। এক ব্যক্তি তার ভূগর্ভস্থ বাড়ির একটি দেয়াল মেরামতের সময় একটি সুড়ঙ্গ খুঁজে পান। ওই পথ দিয়ে গিয়ে তিনি নিজের অজান্তেই আবিষ্কার করে ফেলেন ২০০০ বছরের প্রাচীন এক শহর ডেরিংকুয়ো।

image


তুরস্কের মধ্য আনাতোলিয়ার কাপাদোশিয়ায় অবস্থিত এই ভূগর্ভস্থ শহর ডেরিংকুয়ো। মাটির নিচে প্রায় ২৮০ ফুট গভীর এই শহরটির ছিলো ১৮টি স্তর। এই স্তরগুলো জুড়ে ছিলো স্কুল, গির্জা, রান্নাঘর, গোয়াল, কবর সহ একটি সম্পূর্ণ শহর।

যেখানে বসবাস করতেন প্রায় বিশ হাজার মানুষ। এতো বেশি মানুষের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা রেখেই ডেরিংকুয়ো শহর গড়ে উঠেছে।

মাটির উপর থেকে মানুষের ভূগর্ভস্থ শহরে পৌঁছানোর জন্য সিঁড়ির ব্যবস্থা ছিলো। আর গবাদিপশুর যাতায়াতের জন্য ছিলো সুড়ঙ্গ।

image


তুরস্কের আনাতোলিয়ার কাপাদোসিয়া এলাকাটি ছিল অগ্নুৎপাতের জন্য বিখ্যাত। কয়েক মিলিয়ন বছর আগে এই এলাকাটিতে অগ্ন্যুৎপাত হয়েছিলো। সমস্ত এলাকা ডুবে গিয়েছিল ছাই ও লাভায়। পরবর্তীতে এই ছাই ও লাভা পরিবর্তিত হয়ে রূপ নেয় নরম শিলায়।

আনাতোলিয়ার প্রাচীন অধিবাসীরা বুঝতে পেরেছিল, এই শিলা খোদাই করে ঘর বাড়ি নির্মাণ করা সম্ভব। ফলে তারা সেই নরম শিলা খুঁড়ে তৈরি করা শুরু করে ঘরবাড়ি ও আশ্রয়স্থল, মাটির নিচে তৈরি করে শহর। তবে ঠিক কোন সময়ে এই শহরটি বানিয়েছিলেন তা সঠিক জানা যায়নি।

image


মাটির নিচের এই শহরে প্রবেশের প্রতিটি দ্বার বন্ধ করা থাকতো প্রায় পাঁচ ফুট চওড়া ও পাঁচশ’ কেজি ওজনের গোলাকার পাথরের দরজা দিয়ে। গোলাকার পাথরের দরজাগুলো শহরকে রক্ষা করতো নানা রকম বিপদের হাত থেকে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভূমিকা কখনোই শান্তিপূর্ণ ছিল না: ইরান

বর্তমানে এটি বিশ্বের মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ১৯৬৯ সাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে ডেরিংকুয়ো। যদিও শহরের ১৮ টি স্তরের মধ্যে মাত্র আটটিতে প্রবেশ করতে পারেন পর্যটকরা।


একাত্তর/আরএ

২৪ বছর আগে বড়দিনের বাজার করতে বেরিয়ে আর ফেরেননি। তিন সন্তান আর স্বামীকে ফেলে নিখোঁজ হওয়া সেই নারী কি তবে খুন হয়েছিলেন? নাকি কোনো দুর্ঘটনায় মারা গিয়েছিলেন? দীর্ঘ দুই যুগ ধরে চলা এই রহস্যের এক...
চলতি বছর বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা সপ্তম অবস্থানে স্থান করে নিয়েছে। ২০২১ সালের তুলনায় তিন ধাপ উন্নতি ঘটেছে শহরটির। গত বছর তালিকায় ঢাকার অবস্থান ছিল...
প্রথমবারের মতো বিদেশিদের নাগরিকত্ব দিতে কিছুদিন আগে নতুন আইন কার্যকর করছে সৌদি আরব। আর এই আইন কার্যকর হওয়ার প্রথম দিনেই দেশটির নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার আলম শিকদার।মুখতার মক্কায়...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর