সৌদি নাগরিকত্ব পেলেন কাবা’র গিলাফের ক্যালিগ্রাফার মুখতার

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ০২:৫৪ পিএম

প্রথমবারের মতো বিদেশিদের নাগরিকত্ব দিতে কিছুদিন আগে নতুন আইন কার্যকর করছে সৌদি আরব। আর এই আইন কার্যকর হওয়ার প্রথম দিনেই দেশটির নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার আলম শিকদার।

মুখতার মক্কায় কাবাঘরের গিলাফ প্রস্ততকারক প্রতিষ্ঠানে দুই দশক ধরে প্রধান ক্যালিগ্রাফার হিসেবে কাজ করছেন। তিনি গত ৪০ বছরেরও বেশি সময় ধরে আরবি ক্যালিগ্রাফার হিসাবে কাজ করছেন।

তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মুফিজুর রহমান বিন ইসমাইল সিকদারের ছেলে। ছোটবেলায় তার পরিবার সৌদি আরবে চলে যায়।

সংবাদমাধ্যম সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষের আশা নাগরিকত্ব পাওয়া দক্ষ পেশার মানুষজন সৌদি আরবের বিভিন্ন উন্নয়নে অবদান রাখবেন।

আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি সরকারের 'ভিশন-২০৩০' লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিভিন্ন পেশায় দক্ষ ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণদের আকৃষ্ট করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

image


নতুন নাগরিকত্ব আইন অনুযায়ী, নির্দিষ্ট কয়েকটি পেশায় বিশেষভাবে দক্ষ পেশাজীবীদের সৌদি আরবের নাগরিকত্ব দেওয়া হবে। 

আইনে আরও বলা হয়, মা-বাবা উভয়েই যদি সৌদির নাগরিক হন তবে তাদের শিশু সৌদি বা বাইরের কোনো দেশে জন্ম নিলে সে সৌদি নাগরিকত্ব পাবে। এছাড়া দক্ষ ও চৌকস পেশাজীবীদের আকৃষ্ট করতে পেশাজীবীদের নাগরিকত্ব দিতে চায় দেশটি।

আরও পড়ুন: ভারতে সালমান খুরশিদের বাড়ি জ্বালিয়ে দিলো হিন্দুত্ববাদীরা

এ সংক্রান্ত এক রাজকীয় আদেশে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী এবং আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিবিদ্যায় চৌকস ও দক্ষ পেশাজীবীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সৌদির নাগরিকত্ব পাবেন।

তবে এখনই বেশি মানুষের নাগরিকত্ব পাওার সুযোগ থাকছে না। আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে এই প্রক্রিয়া আরও সহজ হবে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। 


একাত্তর/আরবিএস     

সৌদি আরবের কাছে ২৪.৩ বিলিয়ন ডলারের সুবিশাল সামরিক চুক্তির আওতায় ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লাগাম টানতে সরাসরি তেহরানের ওপর গোপনে চাপ সৃষ্টি করেছে চীন। লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে হুথিদের সাম্প্রতিক তীব্র সামরিক আগ্রাসনে সৌদি আরবের তেল...
ইসলাম ধর্মের পবিত্রতম নগরী মক্কায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন হামলার চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বহুপ্রতীক্ষিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার জোরালো সংকেত দিয়েছে পাকিস্তান।...
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে লোহিত সাগর অঞ্চলে সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ায় চরম মানবিক সংকট ও ভূ-রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি নতুন অভিবাসন সঙ্কটের সৃষ্টি হয়েছে।...
ইরানে চলমান মার্কিন-ইসরাইলি আগ্রাসন ঠেকাতে ‘শত্রুদের জন্য দুঃস্বপ্ন’—এমন বার্তা দিয়ে শুরু হয়েছে বড় পরিসরের ‘ইরানের জন্য আত্মত্যাগ’ মহড়া।
ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিরোধী দলের উদ্দেশে পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, লংমার্চ থেকে বিরত থাকেন। জনতার কাতারে আসেন।
একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ শ্রাবণী আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উন্নত চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবারের হাতে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর