পাকিস্তানে এক কেজি আটার দাম ১৬০ টাকা!

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৬:২২ পিএম

খুব বেশি দিন আগের কথা নয়। গেলো রমজান মাসে পাকিস্তানে ন্যায্য মূল্য আটা করতে গিয়ে ভিড়ের চোটে পদপৃষ্ঠ হয়ে মানুষের মৃত্যুর খবর শিরোনাম হয়েছিলো গোটা বিশ্বে। সেই দেশেই আবারও শিরোনামে এসেছে আটার আকাশচুম্বী দাম।

বর্তমানে প্রতি কিলো আটা ১৬০ টাকায় কিনছেন করাচির মানুষ। পাকিস্তানের বাকি সব শহরেও আটার দাম করাচির মতোই আকাশছোঁয়া।

পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের একটি রিপোর্টের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দামি আটা বিক্রি হচ্ছে করাচিতে।

ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, শিয়ালকোট, মুলতান, সুক্কুর এবং খুজদার সব জায়গাতেই বেড়েছে আটার দাম। আটার সঙ্গে চিনির দাম বাড়ায় ক্রেতাদের নাভিশ্বাস। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের রিপোর্টে বিশ্বের অবাসযোগ্য শহরের তালিকায় পঞ্চম স্থানে আছে করাচি।

পাকিস্তানে দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক টানাপড়েনে জর্জরিত। ইসলামাবাদের মাথায় ঋণের পাহাড় প্রমাণ বোঝা। পাকিস্তানে রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। এক মাসের আমদানিও ঠিক মতো করা সম্ভব নয় বর্তমান রিজার্ভে। তাই আমদানি প্রায় বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

আরও পড়ুন: ক্লাস্টার বোমার জবাব ক্লাস্টার দিয়েই দেবেন পুতিন

যার প্রভাব পড়েছে দেশের বাজারে। আকাশ ছুঁয়েছে নিত্যপণ্যের দাম। সম্প্রতি সৌদি আরব এবং আইএমএফ থেকে অর্থ সাহায্য পেয়েছে পাকিস্তান। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে বেঞ্চমার্ক হার। তাও নিত্যপণ্যের অগ্নিমূল্যের ছেঁকায় হাত পুড়ছে পাকিস্তানিদের।


একাত্তর/আরএ

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর