নাইজারে সামরিক অভ্যুত্থান, পদচ্যুত প্রেসিডেন্ট

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১০:২৯ এএম

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অভ্যুত্থান ঘোষণা করেছে দেশটির একদল সেনাসদস্য। বুধবার সকালে প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে রাজধানী নিয়ামেইর প্রাসাদে বন্দী করে ফেলে। বিবিসির খবর। 

পরে রাষ্ট্রীয় টেলিভিশনে এসে কর্নেল মেজর আমাদু আবদ্রামানে অভ্যুত্থানের ঘোষণা দিয়ে বলেন, তারা নাইজারের সংবিধান বিলুপ্ত ঘোষণা করছেন। সব প্রতিষ্ঠানের কার্যক্রম বাতিল এবং দেশের সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণাও দেন।

ক্ষমতার পালাবদলের পরিস্থিতিতে নাইজারের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। দেশজুড়ে জারি করা হয়েছে কারফিউ। দেশের সব সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।

রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় যখন কর্নেল-মেজর আমাদোউ আবদ্রামানে এই বিবৃতি পড়ছিলেন, তখন ৯ সেনা কর্মকর্তা তার পেছনে দাঁড়িয়ে ছিলেন। তারা ‘দেশের সুরক্ষায় গঠিত জাতীয় কাউন্সিল’-এর সদস্য বলে জানানো হয়েছে এবং যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সশস্ত্র যোদ্ধারা প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে বন্দী করেছেন, এমন খবরে গতকাল উদ্বেগ ছড়িয়ে পড়ে। 

২০২০ সালের পর পশ্চিম আফ্রিকায় ষষ্ঠ সামরিক অভ্যুত্থান ঘটতে যাচ্ছে।


একাত্তর/এআর

রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
আমেরিকার তীব্র চাপ এবং অন্যায্য দাবির মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থাতেই নতিস্বীকার করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা...
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে তার প্রতি পূর্ণ আনুগত্যের শপথ নিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার এক বিশেষ বার্তায় প্রেসিডেন্ট এই...
এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজকেও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেলসি রদ্রিগেজ ‘যদি ঠিক কাজটা না করেন’, তাহলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর