আফগান নারীদের বিদেশেও পড়তে দেবে না তালেবান

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৮:৫৭ পিএম

নারীদের জোরপূর্বক ঘরবন্দি করে রাখার পণ করেছে তালেবান। নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ, তৃতীয় শ্রেণির বেশি পড়াশোনা নিষিদ্ধ, পার্কে ঢোকা বন্ধ, পার্লার বন্ধ, ক্ষমতা দখলের পর থেকেই এমন একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে আফগান সশস্ত্র গোষ্ঠীটি। এবার আফগান মেয়েদের বিদেশে পড়তে যেতেও বাধা হয়ে দাঁড়িয়েছে তালেবান শাসকরা। 

আফগানিস্তানে নারীদের জন্য শিক্ষার দরজা বন্ধ হয়েছে আগেই। এবার বিদেশে পড়তে যেতেও বাধা দিচ্ছে তালেবান সরকার। এমন বিতর্কিত পদক্ষেপে ভুক্তভোগী অনেক শিক্ষার্থী। নিজ দেশে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ একেবারে কমে যাওয়া সত্ত্বেও পড়াশোনা অব্যাহত রেখেছেন অনেক নারী শিক্ষার্থী। সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসহ পড়াশোনার সুযোগ পেয়েছেন অনেকে।

তালেবান আফগানিস্তানে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়া নিষিদ্ধ করার পর ২০২২ সালের ডিসেম্বরে আফগান নারী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি চালু করেন আমিরাতি বিলিয়নিয়ার শেখ খালাফ আহমদ আল হাবতুর। এ পর্যন্ত মোট ১০০ জন আফগান নারী এই বৃত্তি পেয়েছেন। এদের মধ্যে কেউ কেউ আগে থেকেই বিদেশে ছিলেন, তাই তারা এরই মধ্যে দুবাই চলে গেছেন।

গত ২৩ জুলাই পরিবারকে বিদায় জানিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন একদল নারী শিক্ষার্থী। তবে খুব শিগগির স্বপ্নভঙ্গ হয় তাদের। কারণ, তালেবান কর্মকর্তারা তাদের টিকেট ও স্টুডেন্ট ভিসা দেখে বলেন, স্টুডেন্ট ভিসায় মেয়েদের আফগানিস্তান ছাড়ার অনুমতি নেই। তাই কমপক্ষে ৬০ নারী শিক্ষার্থীকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয় তালেবান।

সশস্ত্র গোষ্ঠীটি মেয়েদের একা বিদেশভ্রমণও নিষিদ্ধ করেছে। কেবল মাহরাম বা স্বামী, ভাই, বাবা, চাচা অথবা নিকটাত্মীয় কোনো পুরুষ সঙ্গী সাথে থাকলেই নারীদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়া হয়। তবে, উচ্চ শিক্ষার জন্য বিদেশগামীরা সেই সুযোগটুকুও পাচ্ছেন না।

ভুক্তভোগিরা বলছেন, মাহরাম সাথে থাকা তিন শিক্ষার্থী বিমানে উঠলেও আফগানিস্তানের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদেরও বিমান থেকে নামিয়ে দিয়েছেন। ভুক্তভোগী বাকিরা ভয়ে গণমাধ্যমের ষঙ্গে কথা বলতে রাজি হয়নি। তবে দুবাই বিশ্ববিদ্যালয় এবং আল হাবতুর আফগান শিক্ষার্থীদের আটকা পড়ার তথ্য নিশ্চিত করেছেন। একই সাথে তালেবান সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনাও করেছেন তিনি।

 

একাত্তর/এআর
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে গুরুত্বপূর্ণ ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা...
সরকার ও পুলিশ বাহিনী নিয়ে অডিও বিতর্কে আলোচনায় আসা রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
ন্যাশনাল ব্যাংক পিএলসি-তে জমা থাকা নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা তুলতে না পেরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চারজন আমানতকারী। ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও চেক জমা দিয়ে অর্থ উত্তোলন করতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর