সাগরের ঢেউয়ে ভেসে গেলেন সাত সাবমেরিন ক্রু, তিনজনের মৃত্যু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম

দক্ষিণ আফ্রিকায় সাগরের বিশাল ঢেউয়ে ভেসে যান একটি সাবমেরিনের বেশ কয়েকজন ক্রু সদস্য। তাদের মধ্যে তিনজন মারা গেছেন। আর জীবিত উদ্ধার করা হয়েছে চারজনকে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাজধানী কেপ টাউনে এ দুর্ঘটনা ঘটে। 

দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে এক নারী লেফটেনেন্ট কর্নেল রয়েছেন। 

জানা গেছে, কেপ টাউন উপকূলে বিমানবাহিনীর লিনএক্স হেলিকপ্টারের মাধ্যমে- এসএএস মান্থাতিসি সাবমেরিনে রসদ সরবরাহ করার চেষ্টা করা হচ্ছিল। ঠিক সে সময় এ দুর্ঘটনা ঘটে। সেনারা সাগরে ভেসে যাওয়ার পরপরই রসদ সরবরাহের অভিযান সমাপ্ত ঘোষণা করে উদ্ধার অভিযান শুরু করা হয়। 

কর্তৃপক্ষ জানিয়েছে, সাগরে যে সাতজন ভেসে গিয়েছিলেন তাদের সবাইকেই উদ্ধার করা হয়েছে। তবে এরমধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। 

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরবিএস  
আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা এবং গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধাপরাধ উন্মোচনে সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের নোবেল শান্তিপুরস্কার লাভ করেছেন সাবেক আন্তর্জাতিক অপরাধ আদালতের...
দক্ষিণ আফ্রিকায় আলাদা দুই বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমে একটি পানশালায় ১৭ জন এবং কেপটাউনের কাছে আরেকটি বিনোদনকেন্দ্রে ১০ জন নিহত হন।
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী...
ইন্দোনেশিয়ার জাভা সাগরে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ২৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এ পর্যন্ত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং নিখোঁজ ১৩০ জনকে উদ্ধারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর