এ বছর ভূমধ্যসাগরে নিখোঁজ বা নিহত হয়েছে আড়াই হাজারের বেশি অভিবাসী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৬ পিএম

২০২৩ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় দুই হাজার ৫০০ জনেরও বেশি অভিবাসী মারা গেছে বা নিখোঁজ হয়েছে। একই সময়ে ইউরোপীয় দেশগুলোতে পৌঁছেছে কমপক্ষে এক লাখ ৮৬ হাজার মানুষ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার। 

ইউএনএইচসিআর নিউইয়র্ক অফিসের পরিচালক রুভেন মেনিকদিওয়েলা নিরাপত্তা পরিষদকে বলেছেন, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দুই হাজার ৫০০ জনেরও বেশি লোককে মৃত বা নিখোঁজ হিসাবে গণ্য করা হয়েছে।

তিনি বলেন, শুধু সাগরে নয়, স্থলেও অনেক মানুষ প্রাণ হারিয়েছে। 

সাধারণত আফ্রিকার দেশগুলো থেকে স্থলপথে যাত্রার পর অভিবাসীরা তিউনিসিয়া এবং লিবিয়ান উপকূল থেকে ইউরোপের উদ্দেশে সাগর পাড়ি দেয়ার চেষ্টা করে। এই রুট ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে’ বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। 

তিনি বলেন, অভিবাসী এবং উদ্বাস্তুরা প্রতি পদক্ষেপে মৃত্যু এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে রয়েছে।

সাগর পারাপারে যারা মারা গেছে বা নিখোঁজ হয়েছে তাদের সংখ্যা গত বছরের তুলনায় এ বছর বেড়েছে। 

চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ ইউরোপে সমুদ্রপথে মোট প্রায় এক লাখ ৮৬ হাজার মানুষ ইতালি, গ্রীস, স্পেন, সাইপ্রাস এবং মাল্টায় এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় এক লাখ ৩০ হাজার অভিবাসী ইতালিতে পৌঁছেছে। যা ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে তিউনিসিয়ায় আনুমানিক ৩১ হাজার এবং লিবিয়ায় ১০ হাজারেরও বেশি অভিবাসীকে সাগর থেকে উদ্ধার করা হয়েছে বা আটক করা হয়েছে। 

এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন মেনিকদিওয়েলা। 

আরবিএস  
পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন অভিমুখে যাওয়ার পথে সমুদ্রের বুকে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জন অভিবাসীর করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
আসন্ন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে নিজের ভোট প্রচারের মোক্ষম হাতিয়ার বানাতে চেয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু...
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর