৫০ বছর পর আবারও চন্দ্রাভিযানে যুক্তরাষ্ট্র

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৮:৩৪ পিএম

অ্যাপোলো অভিযানের ৫০ বছরেরও বেশি সময় পর ফের চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে 'পেরেগ্রিন' নামের নতুন মহাকাশযানটিতে থাকছে না কোনো নভোচারী। 

যানটি তৈরি করেছে মার্কিন বেসরকারি কোম্পানি অ্যাস্ট্রোবোটিক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন থর্নটন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ফক্স নিউজের। 

বেশ কয়েক বছর আগে মার্কিন ফেডারেল সরকারের মহাকাশ সম্পর্কিত গবেষণা সংস্থা নাসা ‘সিএলপিএস’ নামে একটি কর্মসূচির অধীনে দেশটির বেসরকারি কোম্পানিগুলোকে চাঁদে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রযুক্তি পাঠাতে অনুমোদন দেয়। বেসরকারি কোম্পানিগুলোর সাথে এ চুক্তির লক্ষ্য হলো, চন্দ্র অভিযানখাতে অর্থনীতির বিকাশ ঘটানো এবং কম খরচে পরিবহন পরিষেবা প্রদান করা। 

যুক্তরাষ্ট্রের পিটসবার্গে অ্যাস্ট্রোবোটিকের অফিসে এক প্রেস ব্রিফিংয়ে থর্নটন বলেন, আমরা এখানে যা করার চেষ্টা করছি তার একটি বড় চ্যালেঞ্জ হলো কম ব্যয়ে চাঁদের পৃষ্ঠে উৎক্ষেপণ এবং অবতরণের চেষ্টা করা।  

তিনি আরও বলেন, চাঁদের পৃষ্ঠে যাওয়া প্রায় অর্ধেক মিশন সফল হয়েছে। সুতরাং এটি অবশ্যই একটি ভয়ংকর চ্যালেঞ্জ। আমি এর প্রতিটি পর্যায়ে আতঙ্কিত এবং রোমাঞ্চিত হচ্ছি।

আগামী ২৪ ডিসেম্বর ফ্লোরিডা থেকে মহাকাশযানটির উৎক্ষেপণের কথা রয়েছে বলে জানান থর্নটন। 

উৎক্ষেপণের পর অনুসন্ধান যানটি চন্দ্রের কক্ষপথে পৌঁছাতে ‘কয়েক দিন’ সময় নেবে। তবে অবতরণের চেষ্টা করার আগে ২৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। যাতে লক্ষ্যস্থলে আলোর অবস্থা ঠিক থাকে। মানব হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে যানটি। 

অ্যাপোলো মহাকাশ অভিযান কর্মসূচি বা মিশন, মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা পরিচালিত একাধিক মহাকাশ অভিযানবিশিষ্ট একটি কর্মসূচির নাম। এই প্রকল্পের অ্যাপোলো ১১ অভিযানের মাধ্যমেই চাঁদে প্রথম মানুষের পদার্পণ ঘটে। মার্কিন রাষ্ট্রপতি জন এফ. কেনেডির পরিকল্পনায় ১৯৬১ সালের ২৫শে মে থেকে এই অভিযান কর্মসূচির শুরু হয়। এই প্রকল্পের পাঁচটি মহাকাশযান চাঁদে সফলভাবে অবতরণ করে। 

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর