জেরুজালেমে ফিলিস্তিনি বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৪:০০ পিএম

জেরুজালেমে ফিলিস্তিনি বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জেরুজালেমের প্রবেশপথে জনসমাগমের সময় একটি বাসস্টপে এই ঘটনা ঘটেছে বলে ইসরাইলি পুলিশ জানিয়েছে।

এসময় দুই ফিলিস্তিনি হামলাকারী জনসাধারণকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরাইলি পুলিশ বলেছে, ‘বন্দুক হাতে দুই সন্ত্রাসী একটি গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছেছিল। এরা বাস স্টেশনে বেসামরিক লোকদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় নিরাপত্তা বাহিনী এবং কাছাকাছি থাকা এক বেসামরিক নাগরিক তাদের আটক করে।’

এই ঘটনার পরপরই ঘটনাস্থলে অসংখ্য অ্যাম্বুলেন্স এবং পুলিশ জড়ো হয়েছিল। পুলিশ জানিয়েছে, হামলার শিকার এলাকাতে অন্য কোনো আক্রমণকারী নেই, তা নিশ্চিত করতে অনুসন্ধান করছেন তারা।

জেরুজালেম পুলিশের জেলা কমান্ডার ডোরন টারগেম্যান ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছেন, হামলাকারীরা পূর্ব জেরুজালেম থেকে এসেছিল।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত জ্যাক লিউ। তিনি বলেন, ‘সকালে জেরুজালেমের মতো স্থানে ঘৃণ্য সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা এই ধরনের নৃশংস সহিংসতার নিন্দা জানাচ্ছি।’

বৃহস্পতিবার ইসরায়েল এবং হামাস গাজায় ছয় দিনের যুদ্ধবিরতির সময় আরও এক দিন বাড়ানোর ঘোষণা দেয়ার পরপরই এই সহিংসতার ঘটনা ঘটলো। এর আগে, পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি বাহিনীর হামলায় দুই শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
দক্ষিণ আফ্রিকায় আলাদা দুই বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমে একটি পানশালায় ১৭ জন এবং কেপটাউনের কাছে আরেকটি বিনোদনকেন্দ্রে ১০ জন নিহত হন।
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর