ফের নোবেলের মনোনয়ন পেতে যাচ্ছেন ট্রাম্প

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৮ পিএম

মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া দখলদার রাষ্ট্র বলে পরিচিত ইসরাইল ও আরব বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চুক্তির মধ্যস্থতা করার উদ্যোগ নেয়ার কারণে রিপাবলিকান এক জনপ্রতিনিধি ডোনাল্ড ট্রাম্পের নামকে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব দিয়েছেন।
 
গত মঙ্গলবার ক্লডিয়া টেনিরফিশিয়াল ওয়েবসাইটে এক প্রেস বিজ্ঞপ্তি মধ্যমে বিষয়টি জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে দ্য ইকোনমিক টাইমস।

রিপোর্টে বলা হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে টানা চতুর্থবারের মত শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন পেতে যাচ্ছেন ঐতিহাসিক আব্রাহাম চুক্তির জন্য।

বিবৃতিতে জানানো হয়, গত ৩০ বছর ধরে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কার্যকরী ভূমিকা নিয়েছিলেন। দশকের পর দশক ধরে আমলা, বিদেশি নীতি সংক্রান্ত পেশাদারেরা, আন্তর্জাতিক সংগঠনগুলো বার বার দাবি করছিলো ইজরায়েল ও প্যালেস্টাইন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষা করা সম্ভব নয়। 

কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েল, বাহরাইন, মরক্কো, সুদান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শান্তি ও সহযোগিতা বৃদ্ধিতে উদ্যোগ নেন। তিনি দেখিয়েছিলেন কীভাবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হয়। এমনটাই দাবি করেছেন টেনি।

মূলত আব্রাহাম চুক্তির জন্যই তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হচ্ছে। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে এই চুক্তি হয়েছিল। 

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গেছে, রিপাবলিকান জনপ্রতিনিধি ক্লডিয়া টেনির দাবি, বর্তমানে যিনি আমেরিকার প্রেসিডেন্ট রয়েছেন সেই জো বাইডেন অত্যন্ত দুর্বল নেতৃত্ব দিচ্ছেন। এই দুর্বল নেতৃত্ব আন্তর্জাতিক আঙিনায় আমাদের দেশের সামনে আতঙ্কের ও নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে পেরে নিজে সম্মানিত বোধ করছি। সেই সঙ্গে মনে করছি এই পুরস্কার পাওয়ার যোগ্য তিনি।

তবে এবারই প্রথম নয়, আব্রাহাম চুক্তির জন্য ট্রাম্প এর আগেও মনোনীত হয়েছিলেন। এর আগে ২০২০ সালে নরওয়েজিয়ান পার্লামেন্টের সদস্য খ্রীসটান টাইব্রিং জেড্ডে এই পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করেছিলেন। তার যুক্তি ছিলো ট্রাম্প ইজরায়েল ও সংযুক্ত আরব আমির-শাহীর মধ্যে শান্তি রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন।

এএ
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর