কলকাতায় ভবন ধসে মৃত বেড়ে সাত

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৭:০৯ পিএম

পশ্চিমবঙ্গের কলকাতায় নির্মাণাধীন বহুতল ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। এখনো চাপা পড়ে আছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী একাধিক দল। মৃত এবং আহত সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

রোববার মধ্যরাতে কলকাতার মুসলিম অধ্যুষিত গার্ডেনরিচ এলাকার পাহাড়পুরের হাজারি মোল্লা বাগানের  ৫১৩/৩ ব্যানার্জিপাড়া লেনে, একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে পড়ে একটি ঝুপড়ি উপর পরলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই, পশ্চিমবঙ্গ সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মী ছাড়াও এনডিআরএফ (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) উদ্ধার কাজ শুরু করে।

যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার কাজ। ভাঙা বাড়ির নীচে আরও কেউ আটকে আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। বহু লোক জখম হয়েছেন এই ঘটনায়। পুলিশ জানিয়েছে, ১৫ জনের বেশি মানুষ আহত এবং ইতিমধ্যে ৭ জনের মৃত্যু ঘটেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রাত ১২টার কিছু আগে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যেটি ভেঙে পড়েছে, সেটি বেআইনি নির্মীয়মাণ একটি পাঁচ তলা ভবন। বহুতলটি সামনের টালি ও ঝুপড়ি ঘরের উপর ভেঙে পড়ে। বেআইনি নির্মাণকেই আপাতত ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

দুর্ঘটনার সময় এলাকায় প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ কানফাটানো আওয়াজে সবাই বেরিয়ে আসেন। এসেই তাঁরা দেখতে পান চারিদিক ধুলোয় ভর্তি। কংক্রিটের বহুতল ভেঙে পড়েছে দেখেই আতঙ্ক ছড়ায় এলাকায়। এখনও এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

যেখানে বহুতল ভেঙে পড়েছে, সেখানে সোমবার সকাল সকালই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় ব্যান্ডেজ নিয়েই বাড়ি থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। এরপর, যে হাসপাতালে আহতরা ভর্তি রয়েছেন, সেখানেও তাদের দেখতে যান মমতা।

নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে যে দুর্ঘটনা ঘটেছে, আমি তাতে শোকাহত। আমাদের মেয়র, দমকলমন্ত্রী, পুলিশ কমিশনারের সেক্রেটারিয়েট, সিভিক পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল সারারাত ধরে ঘটনাস্থলে রয়েছেন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বিল্ডিংয়ের নিচে যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে তাদের নতুন করে বাড়ি বানিয়ে দেওয়া হবে। ইতোমধ্যেই আহত ও নিহতদের পরিবারের সদস্যের হাতে ক্ষতিপূরণ বাবদ ১ ও ৫ লাখ রুপি করে দেওয়ার কথা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

 

এআর
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক মহাপ্রলয় ঘটে গেল। দীর্ঘ ১৫ বছরের তৃণমূলী সাম্রাজ্যের অবসান ঘটিয়ে নবান্নের চাবিকাঠি এখন পদ্ম শিবিরের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাজেয় দুর্গ হিসেবে পরিচিত...
ফুটবল মেগাস্টার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য শনিবার সকালে হাজার হাজার ফুটবল ভক্ত কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে সমবেত হয়েছিলেন। কিন্তু তাদের সময়ের অন্যতম সেরা ফুটবলারকে সরাসরি দেখার যে সুযোগটি...
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় আরো চার জনের মৃত্যু হয়েছে। ফলে এখনও পর্যন্ত এই ঘটনায় সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেলো। আহত হয়েছেন আরো অন্তত শতাধিক শিক্ষার্থী।
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর