যুক্তরাষ্ট্রে সেতু বিধ্বস্ত: নিখোঁজ ছয়, উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১০:২৩ এএম

কার্গো জাহাজের ধাক্কায় যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস স্কট-কী সেতু আংশিক ভেঙে পড়ার ঘটনায় এখনও ছয় শ্রমিক নিখোঁজ রয়েছেন। তারা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এরইমধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। 

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় ভোরে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের ফ্রান্সিস স্কট-কী সেতুতে সজোরে ধাক্কা মারে সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ ডালি। এসময় সেতুর একাংশ প্যাটাপসকো নদীতে ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সেতুর ওপর থাকা বেশ কিছু গাড়ি ও অন্তত আটজন নদীতে পড়ে যান। পরে দুইজনকে উদ্ধার করা গেলেও বাকি ছয়জন এখনও নিখোঁজ রয়েছেন।   

বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জেমস ওয়ালেস বলেন, দু’জনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে খুবই গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে, অন্যজন আহত হননি।  

রাতে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে মার্কিন কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরেথ বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা ব্যাপক অনুসন্ধান চালিয়েছি। এই মুহূর্তে আমরা বিশ্বাস করি যে, নিখোঁজ ব্যক্তিদের কাউকে আর খুঁজে পাবো না। তারা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

বাল্টিমোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পানির তাপমাত্রা এবং নদীর স্রোতের কারণে ডুবুরিদের দীর্ঘক্ষণ পানির নিচে থাকা কঠিন হয়ে পড়েছে। ফলে এ অভিযান শেষ হয়েছে। 

সেতুতে ধাক্কা দেয়ার আগে ভারতীয় ক্রুদের দ্বারা চালিত জাহাজটি নিয়ন্ত্রণ হারায়। তবে জাহাজে থাকা ২২ জন ভারতীয় ক্রু অক্ষত রয়েছেন। অন্যদিকে নিখোঁজ ছয় ব্যক্তি নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে, দুর্ঘটনার সময় তারা সেতুর ওপর কাজ করছিলেন। 

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস ভয়াবহ এ দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছে এবং সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের জন্য একটি হেল্পলাইন চালু করেছে। 

আরবিএস
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর