প্রকৃতি ধ্বংস না করে যেভাবে গড়ে তোলা হয়েছে ভেনিস

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০১:৩৩ পিএম

প্রকৃতি ধ্বংস না করেও যে একটি বড় নগর বা সভ্যতা গড়ে তোলা যায় তার জলজ্যান্ত উদাহরণ ইতালির ভেনিস। একটি শহরের ভেতর দিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে যাচ্ছে দেড়শ’র বেশি খাল। সেই খাল কেউ দখল করে না, ময়লা আবর্জনা ফেলে না। বরং প্রকৃতির দেয়া খালগুলোকে ঘিরেই গড়ে তোলা হয়েছে আধুনিক সব স্থাপনা।

ভেনিসের গ্র্যান্ড ক্যানেল বা প্রধান খালের পাশের ভবনগুলো এমনভাবে তৈরি করা, যেখানে যেতে হবে নৌকায় করে। পুরো শহরজুড়ে ছোট-বড় এমন খাল ১৭৭টি। এসব খালের ওপর সেতু আছে ৪শ’ টি। এসব জায়গায় কেউ ভবন নির্মাণের কথা চিন্তাও করে না। খালের কোথাও আবর্জনা দূরের কথা একটি প্লাস্টিকের বোতলও খুঁজে পাওয়া যাবে না।

প্রতি বছর ৩০ লাখেরও বেশি পর্যটক আসে এই শহরে। তাদের জন্য আছে আধুনিক সব ব্যবস্থাপনা। শহরটি তৈরি হয়েছে কাঁদা-মাটির ওপর। সেই মাটি শক্ত করা জন্য লাখ লাখ গাছের গুড়ি পাইল হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু কোনোভাবেই খাল ভরাট করা হয়নি। বরং কিছু খাল খনন করে প্রশস্ত করা হয়েছে।

ভেনিসের অধিবাসী থেকে শুরু করে পর্যটকরাও কেউ খালে কোন ময়লা ফেলে না। বরং কয়েকশ’ বছর ধরে সরকার ও নগরবাসী মিলে খালগুলো রক্ষা করে আসছে।

বিপরীতে বলা হয় ঢাকায় একসময় ৪৭টি খাল ছিলো। এর মধ্যে ২১টির কোন অস্তিত্ব এখন আর নেই। যেগুলো এখনও টিকে আছে সেগুলো খাল নয় নদর্মায় পরিণত হয়েছে। আর এভাবেই আমরা আমাদের শহরের প্রাকৃতিক জলাধারগুলো ধ্বংস করে প্রকৃতির নির্মম প্রতিশোধকেই বরণ করতে চলেছি।

 

একাত্তর/আরএ
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
কয়েক দশক ধরে ইরান তার বৈদেশিক নীতির মূল ভিত্তি হিসেবে মুসলিম বিশ্বের রক্ষক হওয়ার আখ্যান তৈরি করেছে। তেহরান নিজেকে ধারাবাহিকভাবে এমন একটি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে, যা ইসলামি দেশগুলোর ওপর...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর