মেক্সিকোতে গুলিতে আট জন নিহত

আপডেট : ১৩ মে ২০২৪, ১০:৪০ এএম

মেক্সিকোর মোরেলোস রাজ্যে বন্দুকধারীদের গুলিতে অন্তত আট জনের মৃত্যু হয়েছে।

মোরেলোসের স্থানীয় ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

খবরে বলা হয়েছে, রোববার দেশটির কর্তৃপক্ষ কয়েকজন মৃত্যুর খবর দিলেও তারা কোনো সংখ্যা উল্লেখ করেনি। তবে, অনেক মেক্সিকান সংবাদ মাধ্যম মৃত্যুর সংখ্যা আটজন জানানো হয়েছে। এর মধ্যে জাতীয় সংবাদপত্র রিফর্মা, মিলেনিও এবং ইএল ইউনিভার্সালও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো সিটি সংলগ্ন মেক্সিকোর মোরেলোস প্রদেশে গত শনিবার পর্যটন শহর কুয়ের্নাভাকার সাথে রাজধানীকে সংযোগকারী হাইওয়ের কাছে অবস্থিত হুইটজিলাক পৌরসভায় এই হামলার ঘটনা ঘটে।

মোরেলোস প্রসিকিউটর অফিস জানিয়েছে, হামলার পর ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। বাকিদের মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

ছুটি কাটানোর জন্য মেক্সিকো সিটির বাসিন্দাদের জন্য মোরেলোস জনপ্রিয় গন্তব্য। যদিও এটি অশান্ত গুয়েরেরো প্রদেশের সীমানায় অবস্থিত, আর সেখানেই বিভিন্ন ড্রাগ কার্টেল তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

গত বছরের নভেম্বরে কুয়ের্নাভাকাতে পুলিশ এবং অপরাধীদের মধ্যে সশস্ত্র সংঘর্ষে ৯ জন নিহত হয়েছিল।

একাত্তর/আরএ
ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর