কেন পথ হারালো মোদীর বিজেপি?

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৬:৫৩ পিএম

ভারতের লোকসভা নির্বাচনের ফল আসতে শুরু করার পরই দেশটির রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেতে শুরু করেছে। শুরু হয়ে গেছে নতুন হিসাব, নতুন সমীকরণ। একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে একক সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছেন না নরেন্দ্র মোদী দল বিজেপি। ফলে সরকার গঠনে জোটের উপরই নির্ভর করতে হবে।

লোকসভা ভোটের ফল এখন যেভাবে এগুচ্ছে, তাতে বিজেপির এককভাবে ৩০০ আসনের স্বপ্ন এখন এক বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছে। সব মিলিয়ে ২৫০ আসন পায় কি-না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যাকে গত ১০ বছর ধরে ভারতজুড়ে উগ্র হিন্দুত্ববাদ ছড়িয়ে দেয়ার অপরাজনীতির নির্মম পরিহাস হিসাবে দেখা হচ্ছে।

পাঁচ বছর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৩০৩টি আসন পেয়েছিলো বিজেপি। মনে করা হয়, সেই সময় বিজেপির পক্ষে কাজ করেছিলো মোদী ম্যাজিক এবং কট্টর জাতীয়তাবাদী হাওয়া। বিশেষ করে উগ্র হিন্দুত্ববাদের বিকাশ ঘটিয়ে পুরোপুরি ফয়দা লুটেছিলেন বিজেপি নেতারা।

পাঁচ বছর পরে অবশ্য নরেন্দ্র মোদীর সেই ম্যাজিক এখন অনেকটাই ফিকে। তাই এক ধাক্কাতেই বিজেপির আসনসংখ্যা নেমে এলো ২৪০ এর কম-বেশি। নিজের বারাণসী কেন্দ্র থেকে অবশ্য জয় পেয়েছেন মোদী। তবে গতবারের তুলনায় মোদীর জয়ের ব্যবধান কমেছে প্রায় সাড়ে তিন লাখ।

অর্থাৎ, মোদীর নিশ্চয়তা বা গ্যারান্টি আর কাজ করছে না বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গে উগ্র হিন্দুত্ববাদের টোটকা পাল্টা আঘাত করেছে গেরুয়া শিবিরে, তেমনটাও ভাবা হচ্ছে। বলা হচ্ছে রাজনীতিতে ধর্ম নিয়ে আসার বিষয়টি মেনে নিতে পারছেন ভারতের তৃণমূল মানুষেরা।

এবার ৪০০ আসন পাওয়ার লক্ষ্য নিয়েই এবার লোকসভা নির্বাচনে লড়তে নেমেছিলো বিজেপি। স্লোগান উঠেছিো, ‘আব কি বার, চারশো পার’। তবে কার্যক্ষেত্রে আড়াইশ’র ঘরও পেরোতে পারলো না বিজেপি। এমনকি বিনামূল্য রেশন দেয়ার মোদীর প্রতিশ্রুতিও ভোটযুদ্ধে কাজে আসেনি।

অক্লান্ত পরিশ্রম করে দেশের অধিকাংশ কেন্দ্রে গিয়েই প্রচার করেছেন মোদী। দ্বিতীয় দফার ভোটের পর অবশ্য মোদীর প্রচারে এসেছিলো ধর্মীয় অনুষঙ্গও। ‘নবরাত্রিতে মাংস খাওয়ার অভ্যাস’ নিয়ে বিরোধীদের কটাক্ষ করেছিলেন তিনি। কংগ্রেসের ইশতেহার মুসলিম প্রভাবিত বলেও কটাক্ষ করেন মোদী।

রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গদের দলকে আক্রমণ করে নরেন্দ্র মোদীকে বলতে শোনা গেছে, কংগ্রেসের নজর আপনার সম্পত্তির উপরে রয়েছে। ক্ষমতায় এলে এরা মা-বোনেদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে। সবার স্বর্ণালঙ্কার কেড়ে নেয়া হবে। এমন প্রচারণাকে উল্টো কাজে লাগিয়ে সফল হয়েছে কংগ্রেস।

বিজেপির ‘সংকল্পপত্রে’ এক দেশ এক ভোট, অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি দিয়েছিলো বিজেপি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে পদ্মশিবির তাদের এই লক্ষ্যগুলো কতটা পূরণ করতে পারবে, তা নিয়ে সংশয় রয়েছে। দেশে মোদী সরকার থাকলেও, মোদীর প্রতি মানুষের ঢালাও সমর্থনে বেশ ভাটা পড়েছে।

অনেকেই ভারতের এবারের লোকসভা নির্বাচনকে মোদীর কয়েক দশকের প্রধানমন্ত্রীত্বের ওপর গণভোট হিসাবেই দেখেছেন। যে প্রধানমন্ত্রীত্বের আমলে মোদী ভারতে জনজীবনের বিভিন্ন বিষয়ে রূপান্তর ঘটিয়েছেন। সেদিক থেকে এবারের ভোটের ফলে গোটা ভারতজুড়েই বিজেপি বিষন্ন।

বিজেপি সদরদপ্তরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হলেও কোনও জৌলুস দেখা যাচ্ছে না। মোদী-মোদী স্লোগানে মুখরিত হলেও লক্ষ্য পূরণ না হওয়ার ব্যর্থতা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বিজেপি’র জয় উদযাপন অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়ায় কেবল একটি ছোট পোস্ট করে জনতাকে ধন্যবাদ দিয়েছেন নরেন্দ্র মোদী।

 

 

এআর
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাত্র এক মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কেরালায় এক বিশাল জনসভায় দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে হুংকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের উরিতে এক জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহতের...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর