মিজোরাম সীমান্তে চার হাজার সৈন্য মোতায়েন করবে আসাম

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০৯:৪২ এএম

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলের রাজ্য মিজোরামের পুলিশ কর্তৃক প্রতিবেশি রাজ্য আসামের ছয় পুলিশ নিহত হওয়ার পর দুই রাজ্যের সীমান্তে সৈন্য মোতায়েন করার ঘোষণা দিয়েছে আসাম। 

মঙ্গলবার (২৭ জুলাই) গণমাধ্যমকে একথা জানান আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা। তিনি বলেন, দুই রাজ্যের সীমান্তে কমান্ডো ব্যাটালিয়ন মোতায়েন করা হবে। 

গত সোমবার (২৬ জুলাই) দুই রাজ্যের পুলিশের মধ্যে গোলাগুলিতে অন্তত ছয় পুলিশ নিহত ও ৬০ জন আহত হন। তারপর থেকে দুই রাজ্যের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। 

এ ঘটনায় দুই রাজ্যেই একে অপরকে দোষারোপ করেছে। মিজোরামের দাবি, আসামের পুলিশ সদস্যরা জোরপূর্বক সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের (সিআরপিএফ) একটি চেকপোস্ট অতিক্রম করার সময় মিজোরামের পুলিশ স্বতঃস্ফূর্ত গুলি চালায়। 

অন্যদিকে, আসাম বলছে, মিজোরাম তাদের সাংবিধানিক সীমানা লঙ্ঘন করেছিলো। এ সীমানা রক্ষা করতেই গুলি ছুঁড়েছিল তারা। আসামের পুলিশই প্রথম গুলি চালিয়েছিল বলে দাবি করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। 

আরও পড়ুন: ভারতে দুই রাজ্যের পুলিশের মধ্যে গোলাগুলিতে পাঁচজন নিহত

সীমান্ত নিয়ে এই দুই রাজ্যের মধ্যে গত দুই দশকেরও বেশি সময় ধরে রেষারেষি চলছে। গত মাসেও দুই পক্ষই একে অপরের উপর সীমানা লঙ্ঘনের অভিযোগ করেছিলো।

তবে, এর আগে এ ধরনের সশস্ত্র সহিংসতার ঘটনা ঘটেনি। 

এদিকে, নিহত পুলিশ সদস্যদের পরিবারের জন্য পঞ্চাশ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা। 

ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর মধ্যে সীমানা নির্ধারণ নিয়ে বিতর্ক রয়েছে। মিজোরামের দাবি, আসাম অধিকৃত অংশে একশ' বছরেরও বেশি সময় ধরে মিজোরামের অধিবাসীরা বাস করছেন। অন্যদিকে, আসামের বিশাল পরিমাণ জমি দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করছে আসাম। 


ছবি: আলজাজিরা


একাত্তর/এসজে 

আমেরিকায় নতুন করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। যুক্তরাষ্ট্রের দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম...
মধ্য ইরানের মারকাজি প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন যাত্রী। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, সাভেহ-হামেদান...
পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা! উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার ডেরা...
বিশ্বের অন্যতম শীর্ষ বিপজ্জনক ও আলোড়ন সৃষ্টিকারী হ্যাকার গোষ্ঠী ‘শাইনিহান্টার্স’ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ডেটাবেজে থাবা বসিয়ে বাগিয়ে নিয়েছে গোয়েন্দা সংস্থাটির কর্মকর্তা ও...
একদিকে সাগরের বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে নদীর বুক চিরে ছুটে চলা জেলে নৌকার সারি। কোথাও বালুচরে লাল কাঁকড়ার ছোটাছুটি, কোথাও ঝাউবনের পাতায় বাতাসের মৃদু দোলা; আবার কোথাও সবুজ বনের নীরবতা ভেঙে ভেসে...
আমেরিকায় নতুন করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। যুক্তরাষ্ট্রের দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে বিশ্বজয়ের মুকুট মাথায় তুলেছে স্পেন। আর শেষ বাঁশি বাজার পর স্প্যানিশ পোস্টার বয় লামিনে ইয়ামাল ও আর্জেন্টিনার সাবেক অধিনায়ক লিওনেল...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর