ভারতের লোকসভায় ‘জয় ফিলিস্তিন’ শ্লোগান!

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৫:২৯ পিএম

ভারতের লোকসভায় ফিলিস্তিনের পক্ষে শ্লোগান দেয়ায় বিপদ পড়েছেন দেশটির এক মুসলিম সংসদ সদস্য। সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি শপথ শেষে ফিলিস্তিনের নামে জয়ধ্বনি দেয়ার পর এনিয়ে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এই প্রথম কোনো ভারতের লোকসভার সদস্য সংসদের ভেতরে ফিলিস্তিন স্লোগান দিলেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং ইন্ডিয়া টুডে।

বিজেপির এক নেতা দাবি করেছেন যে, হায়দারাবাদের এই সংসদ সদস্যকে ‘বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন’-এর জন্য লোকসভার সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করা যেতে পারে।

নিজের রাজ্য তেলেঙ্গানা ও বি আর আম্বেদকরের প্রশংসা করা ছাড়াও হায়দরাবাদ আসন থেকে পঞ্চমবারের জন্য নির্বাচিত ওয়াইসি উর্দুতে শপথ নেওয়ার পর ‘জয় ফিলিস্তিন’ স্লোগান তোলেন।

এ বিষয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, ফিলিস্তিনের পক্ষে ধ্বনি দেয়ায় কয়েকজন সংসদ সদস্যের কাছ থেকে তিনি অভিযোগ পেয়েছেন।

তিনি বলেন, ফিলিস্তিন বা অন্য কোনো দেশের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই। কিন্তু শপথ নেয়ার সময় কোনো সদস্যের অন্য দেশের প্রশংসা করে স্লোগান দেয়াটা মোটেও সমীচিন বলে মন্তব্য করেন রিজিজু।

তবে ওয়েইসি বলেন, জয় ভীম, জয় মিম, জয় তেলাঙ্গানা, জয় ফিলিস্তিন বলে তার মধ্যে কোনও ভুল নেই। অন্য সদস্যরাও নানা কথা বলছেন। এটা কীভাবে ভুল? সংবিধানের বিধান বলুন।

ফিলিস্তিন নিয়ে মহাত্মা গান্ধী কী বলেছেন সেটি পড়ে দেখার আহবান জানিয়ে ওয়েইসি বলেন, ফিলিস্তিনের নাগরিককরা নিপীড়িত মানুষ। তাদের পক্ষে কথা বলা প্রতিটি মানুষের কর্তব্যের মধ্যে পড়ে।

হায়দারাবাদ আসন থেকে এবার পঞ্চম মেয়াদে নির্বাচিত হয়েছেন মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। সংসদে উর্দুতে শপথ নিয়েছেন তিনি। শপথের আগে তিনি দোয়াও পাঠ করেন।

এআর
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহরের ঐতিহাসিক আল-আকসা মসজিদের গা ঘেঁষে থাকা ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি ও স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরালো করেছে ইসরাইল সরকার।...
উত্তর ইসরাইলে তথা ইসরাইলের দখল-করা উত্তর ফিলিস্তিনের উত্তরাঞ্চলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর