এফ-১৬ ধ্বংস করলেই মিলবে মোটা অংকের অর্থ!

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৮:৪৯ পিএম

রাশিয়ার যে সেনা সর্বপ্রথম মার্কিন নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করতে পারবে তাকে বিশাল অংকের অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে রুশ কোম্পানি ফোরেস। বেসরকারি কোম্পানিটি বলেছে, প্রথম যে সেনা এফ-১৬ ভূপাতিত করতে পারবে তাকে ১৫ মিলিয়ন রাশিয়ান রুবল বা এক লাখ ৭০ হাজার ডলার পুরস্কার দেয়া হবে। 

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে হিন্দুস্থান টাইমস ও পার্সটুডে জানিয়েছে, এর আগেও এই তেল কোম্পানিটি পশ্চিমা সামরিক সরঞ্জাম ধ্বংস করার জন্য রুশ সেনাদেরকে বিভিন্ন সময় পুরস্কার দিয়েছে। 

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ডেনমার্ক এবং নেদারল্যান্ড ইউক্রেনকে অন্তত ৬০টি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার ঘোষণা দিয়েছে। এরইমধ্যে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস থেকে অত্যাধুনিক এই যুদ্ধবিমানের প্রথম ব্যাচের স্থানান্তর শুরু হয়েছে। সব ঠিক থাকলে চলতি গ্রীষ্মেই ইউক্রেনের আকাশে উড়বে এফ-১৬। 

ফোরেসের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ইলিয়া পোটানিন এক ভিডিও বার্তায় বলেন, এফ-১৫ এবং এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার জন্য বিশেষ পুরস্কার দেয়া হবে। 

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ভিডিওটি প্রকাশ করেছে। 

এর আগে ফোরেসের প্রধান নির্বাহী কর্মকর্তা সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তৃতায় একই ধরনের পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের শুরু থেকেই, যুক্তরাষ্ট্রের কাছে আধুনিক এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেন। এই ফাইটার দেয়ার আগেই অত্যাধুনিক এই যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণও দেয়া হচ্ছে ইউক্রেনীয় পাইলটদের। ফ্রান্স ও ব্রিটেনের বিভিন্ন ঘাঁটিতে চলছে প্রশিক্ষণ।  

তবে রুশ প্রেসিডেন্ট পুতিন শুরু থেকেই এ বিষয়ে ন্যাটোকে পরিষ্কার বার্ত দিয়ে আসছেন। 

চলতি বছরে পুতিন এক বক্তব্যে বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে এফ-১৬ ফাইটার জেট সরবরাহ করলেও এই বিমানটি যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাবে না। তবে এই ফাইটার জেটগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এবং মস্কোকে তার সামরিক পরিকল্পনায় এটি বিবেচনায় রাখতে হবে।

পোল্যান্ড, বাল্টিক রাজ্য বা চেক প্রজাতন্ত্রের মতো ন্যাটোর কোনো দেশ রাশিয়া আক্রমণ করবে না এমন নিশ্চয়তা দিয়ে পুতিন সতর্ক করে বলেন, তবে পশ্চিমারা ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান চালানোর জন্য যোদ্ধা সরবরাহ করলে সে বিমান অবশ্যই গুলি করে ধ্বংস করবে রুশ বাহিনী। এটা নাৎসি ইউক্রেন ও ন্যাটো হালকাভাবে নিলে ভুল করবে। 

পুতিনের এমন হুঁশিয়ারির পর শুরুতে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ স্থগিত করেছিলো ন্যাটোভুক্ত দেশগুলো। পরে অবশ্য সে সিদ্ধান্ত থেকে সরে আসে ন্যাটো। 

আরবিএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর