সার্বিয়ায় রেলস্টেশনের ছাউনি ধসে নিহত আট

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১০:০৬ এএম

সার্বিয়ার উত্তরাঞ্চলের একটি রেলস্টেশনের ছাউনি ধসে পড়ে ৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে দুই জন।

সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ডেসিক জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় দুপুরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নভি সাদের একটি রেলস্টেশনের ছাউনি আকস্মিকভাবে ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে।

সার্বিয়ার বার্তা সংস্থা আরটিএসের উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে, স্টেশনের ছাউনির নিচে ট্রেনের অপেক্ষায় অনেক লোক অবস্থান করছিলেন। দুর্ঘটনার পর বেশ কয়েকটি বুলডোজার ধ্বংসাবশেষ অপসারণ করে জীবিতদের উদ্ধারের চেষ্টা করে।

নভিসাদের ব্লাড ট্রান্সফিউশন ইনস্টিটিউট স্থানীয় বাসিন্দাদের জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তিন বছর ধরে মেরামতের পর চলতি বছরের জুলাইতে স্টেশনটি চালু করা হয়।

সার্বিয়ার রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, স্টেশনের কিছু অংশের নির্মাণ কাজ এখনো চলছে। তবে ধসে পড়া যাত্রী ছাউনিটি মেরামতের অংশ ছিলো না। কী কারণে ছাউনি ধসে পড়েছে তা এখনো জানা যায়নি।

সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিক নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেছেন, দোষীদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে।

একাত্তর/আরএ
সার্বিয়ায় টানা কয়েকদিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ আরও তীব্র ও মারাত্মক রূপ নিয়েছে। স্থানীয় সময় শনিবারও দেশজুড়ে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। সার্বিয়ার বেশ কয়েকটি শহরে সরকার বিরোধী...
প্যারিসের একটি রেলস্টেশনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা পাওয়া গেছে। প্যারিসের ‘গ্যারে ডু নর্ড’ ব্যস্ততম ট্রেন স্টেশনে বোমা পাওয়া গেলে রেল চলাচলে বিপর্যয় ঘটে। 
দক্ষিণ-পূর্ব ইউরোপের বালকান অঞ্চলের দেশ কসোভোতে সার্ব বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে ন্যাটোর শান্তিরক্ষা মিশনের অন্তত ৩৪ জন সেনা আহত হয়েছে।বার্তা সংস্থা রয়টার্স ও সিএনএন জানিয়েছে, সংঘর্ষের ঘটনার...
সার্বিয়ায় মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয় বন্দুক হামলায় আটজন নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানী বেলগ্রেড থেকে ৪২ কিলোমিটার দক্ষিণে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর