ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ২৩

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১০:১৩ এএম

ব্রাজিলে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। রোববার দেশটির আলাগোয়াস রাজ্যের ইউনিয়াও দোস পালমারেস শহরের কাছে দুর্গম একটি পার্বত্য সড়কে এ দুর্ঘটনা ঘটে।

অ্যালাগোস রাজ্য সরকারের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বাস খাদে পড়লে ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান।

অ্যালাগোস রাজ্য সরকার জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই বাসটিতে ৪০ জন আরোহী ছিলো। যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ২০ মিটারের বেশি (৬৫ ফুট) গভীর খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে তৎপর রয়েছেন পুলিশ ও উদ্ধারকর্মীরা। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে।

এদিকে হতাহতের ঘটনার পর তিন দিনের শোক ঘোষণা করেছেন আলাগোয়াস রাজ্যের গভর্নর পাউলো দান্তাস।

এ ছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা। তিনি জানান, হতাহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা ও সেবা দেবে কর্তৃপক্ষ।

একাত্তর/আরএ
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর