এখনও জ্বলছে লস অ্যাঞ্জেলেস, গৃহহীন লাখো মানুষ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ে গেছে হাজারো বাড়িঘর। যেসব এলাকায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, সেসব এলাকায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। তবে পুরো শহরই এখন ধ্বংস্তুপে পরিণত হয়েছে, ফলে ফেরার কোনো জায়গা নেই অনেকেরই। 

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের দাবানলের আগের আর পরের চিত্র দেখে মনে হয় এ যেন কোনো যুদ্ধক্ষেত্র। যেন পারমাণবিক বোমার বিস্ফোরণ হয়েছে এ শহরে। ভয়াবহ আগুনে ধ্বংস হয়ে গেছে সব অবকাঠামো। স্থানীয়রা বলছেন, এ দৃশ্য তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে স্মরণ করিয়ে দিচ্ছে। 

স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা এলাকা ছেড়ে চলে গিয়েছিলাম। খবরে দেখলাম আগুন নিভে যাওয়ার পর নিজেদের শহরের অবস্থা। আর থাকতে পারলাম না ফিরে না এসে। 

তিনি আরও বলেন, সে সময় পালিয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানে কাজ হয়েছে। কিন্তু এখন আফসোস হচ্ছে। কেন নিজেদের বাড়িটি বাঁচানোর চেষ্টা করলাম না। এখন মনে হচ্ছে সবাই মিলে চেষ্টা করলে হয়তো শহরের কিছুটা অংশ অন্তত বাঁচাতে পারতাম। যদিও সেটা কিছুটা ঝুঁকিপূর্ণ হতো।

নিজেদের ধ্বংস হয়ে যাওয়া বাড়ির জায়গায় এক তোড়া গোলাপ রেখে কান্নায় ভেঙে পড়েন ডেমিনা ও লিচটেনবার্গ দম্পতি।

তারা বলেন, আগুনে আমাদের রেফ্রিজারেটর গলে একটা ছোট বস্তুতে পরিণত হয়েছে। নিজেদের পুড়ে যাওয়া বাড়িটিকে ধন্যবাদ জানাতে এসেছি এখানে। বাড়িটি আমাদের এবং আমরা বাড়িটি আগলে রাখার শেষ পর্যন্ত চেষ্টা করেছি। এখান থেকে আমাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।  

এদিকে, দাবানলে সাহসিকতার পরিচয় দিয়েছেন আলটাডেনার ৬৯ বছর বয়সী বাসিন্দা মাকাস ডাসিগেনিস। আগুন তাদের বাড়ির খুব কাছেই চলে এসেছিলো। কিন্তু তিনি পালিয়ে না গিয়ে নিজের এবং দুই প্রতিবেশীরও ঘর বাঁচাতে সক্ষম হয়েছেন। 

তিনি বলেন, আমি জানতাম এটা সম্ভব। প্রতিবেশীদের সুইমিং পুল থেকে পাইপে করে পানি নিয়ে সারারাত ছিটিয়েছি। দুইদিন নির্ঘুম থেকেছি। সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করেছেন। যদিও একা কাজটা করতে ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু থেমে যাইনি। চেষ্টা না করলে নিজেকে ক্ষমা করতে পারতাম না আমি।

লস অ্যাঞ্জেলেসের পাঁচটি কাউন্টিতে এখনও দাবানল নিয়ন্ত্রণে আসেনি। হারিকেন তীব্রতার বাতাস, শুষ্ক আবহাওয়া এবং পানির চাপ কম থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুনের তীব্রতা দেখে তা নিয়ন্ত্রণ করার বদলে সাধারণ মানুষকে সরিয়ে নেয়ার কাজ করছেন মার্কিন ফায়ার ফাইটাররা। ফলে হতাহতের সংখ্যা বেশ কম হয়েছে।

দাবানলে এ পর্যন্ত ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর