যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার-উড়োজাহাজ সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০১:৫০ পিএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর এক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ দুই টুকরা হয়ে নদীতে বিধ্বস্ত হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ৬৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। এতে আরও বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর উদ্ধার কাজ এখনও চলছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুর্ঘটনাস্থলে অনুসন্ধান কর্মীরা ১৮টি মরদেহ উদ্ধার করেছে এবং এখনও পর্যন্ত বেঁচে থাকা কাউকে পাওয়া যায়নি। অবশ্য হতাহতের সংখ্যা সম্পর্কে কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি, তবে শিগগিরই একটি সংবাদ ব্রিফিং করা হবে বলে আশা করা হচ্ছে।

এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পোটোম্যাক নদীতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। আমেরিকান পিএসএ এয়ারলাইন্সের, বোমবার্ডিয়ান সিআরজে সেভেন হানড্রেড মডেলের বিমানটি কানসাসের উইচিটা থেকে ৬০ জন যাত্রী ও চার জন ক্রু নিয়ে ওয়াশিংটন ডিসির উদ্দেশে যাচ্ছিলো।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএএ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ওয়াশিংটনের রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের দিকে আসার সময় মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে বিমানটির সংঘর্ষ হয়। এরপরই বিমানটি ওয়াশিংটনের পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পরই বড় ধরনের জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দর থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থার হেলিকপ্টারগুলো এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

দুর্ঘটনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে। তিনি এটিকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রেখেছেন। তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি উদ্ধার অভিযানের প্রশংসা করেছেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএএ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার  রাত ১০টার দিকে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের দিকে আসার সময় হেলিকপ্টারের সাথে যাত্রীবাহী বিমানটির সংঘর্ষ হয়। এতে বিমানটি পাশেই পোটোম্যাক নদীতে গিয়ে পড়ে। বিমানটিতে চার ক্রুসহ মোট ৬৪ জন আরোহী ছিলো।

এএফএ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর জরুরি অবস্থার কারণে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ করে দেয়া হয়েছে। রিগ্যান বিমানবন্দর এলাকার প্রায় প্রতিটি আইন প্রয়োগকারী সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। পোটোম্যাক নদীতে জীবিতদের সন্ধানে কাজ করছে তারা।

এদিকে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীবাহী বিমানের সাথে সংঘর্ষ হওয়া হেলিকপ্টারটি মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার। হেলিকপ্টারটি সিকোরস্কি এইচ-৬০ মডেলের। হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা ছিলেন। কিন্তু তাদের অবস্থা এখনো জানা যায়নি।

আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট ৫৩৪২ পরিচালনা করছিলো পিএসএ। এফএএ অনুসারে, কানসাসের উইচিটা থেকে ফ্লাইটটি উড্ডয়ন করে। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুসারে, জেটটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে। দুর্ঘটনার পরপরই জরুরি কর্মীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন এবং বিমানবন্দর থেকে সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।

এআরএস
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর