পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে রণহুঙ্কার

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ পিএম

পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধান শেহবাজ শরিফ। এতে করে চলমান উত্তেজনার পালে হাওয়া লেগেছে। 

কাশ্মীর হামলা নিয়ে রোববার ‘মন কি বাত’ অনুষ্ঠানে মুখ খুলেছেন নরেন্দ্র মোদী। এই সন্ত্রাসবাদী হামলার পর গোটা দেশকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। একইসঙ্গে তাঁর প্রতিশ্রুতি দিয়েছেন, পেহেলগাম হামলার নেপথ্যে যারা রয়েছে তারা কঠোরতম শাস্তি পাবে।

ভারতবাসীর উদ্দেশ্যে মোদী বলেন, পেহেলগাম হামলার প্রভুদের হতাশা ও কাপুরুষতার পরিচয় স্পষ্ট করে দিয়েছে। কাশ্মীরে শান্তি ফিরে আসছিলো। স্কুল ও কলেজে প্রাণচাঞ্চল্য ছিলো, উন্নয়নমূলক কাজের অভূতপূর্ব গতি ছিলো, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিলো, পর্যটকদের সংখ্যা রেকর্ডহারে বাড়ছিলো এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছিলো। জম্মু-কাশ্মীর তথা দেশের শত্রুরা, এটা পছন্দ করেনি।

ভারতীয় প্রধানমন্ত্রীর দাবি, ২২ এপ্রিলের হামলা প্রতিটি ভারতীয়কে যন্ত্রণা দিয়েছে, তা সে যে রাজ্যেরই লোক হোক, বা যে ভাষাতেই কথা বলুক না কেন। আমি মনে করি সন্ত্রাসী হামলার ছবি দেখে প্রতিটি ভারতীয়ের রক্ত ফুটছে।

সমগ্র বিশ্ব ভারতের সঙ্গে রয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। বলেছেন, ন্যায়বিচার মিলবেই, শোকাহত পরিবারগুলোকে আশ্বস্ত করছি। এ হামলার নেপথ্যে যারা রয়েছে তারা কঠোরতম শাস্তি পাবে। সন্ত্রাসবাদীরা এবং তাদের প্রভুরা এই ষড়যন্ত্র করেছিল, কারণ তারা কাশ্মীরকে ধ্বংস করতে চায়।

সঙ্কটের মুহূর্তে গোটা দেশকে এক থাকার পরামর্শ দিয়ে মোদী বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে এই যুদ্ধে ১৪০ কোটি ভারতীয়র ঐক্যই সবচেয়ে বড় শক্তি। এই ঐক্যই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সিদ্ধান্তমূলক যুদ্ধের ভিত্তি। এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমাদের আদর্শকে শক্তিশালী করতে হবে। একটি জাতি হিসেবে আমাদের ইচ্ছাশক্তি প্রদর্শন করতে হবে। সমগ্র বিশ্ব দেখছে দেশ কীভাবে এক কণ্ঠে কথা বলছে।

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে দিয়ে বলেছেন, ভারত যদি উত্তেজনা ছড়ায়, তাহলে আমাদের কেউই থামাতে পারবে না। তিনি বলেছেন, পুরো পাকিস্তান সশস্ত্র বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে। ভারত যদি উত্তেজনা ছড়ায় তাহলে আমরা পুলওয়ামার ঘটনায় যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলাম ঠিক সেভাবে মোদীর সরকারকে কঠোর জবাব দেওয়া হবে।

খাজা আসিফ সতর্ক করে দিয়ে বলেছেন, পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্রের যেকোনও সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ হুমকি হয়ে উঠবে। তিনি বলেন, এই বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনা হয়েছে। তারা পেহেলগামের এই ঘটনায় তদন্ত শুরু করতে পারে।

ভারতকে সতর্ক করে দিয়ে পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘উত্তেজনা যদি বাড়তে থাকে, তাহলে কেউই আমাদের থামাতে পারবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি উত্তেজনা বাড়িয়ে তোলার পথ বেছে নেন, তাহলে আমরা তাকে পুরো পথে তাড়া করব।

খাজা আসিফ বলেন, মোদী পুলওয়ামার সময় ব্যবহৃত একই কৌশলের পুনরাবৃত্তি করে মিথ্যা প্রচারণার জন্য পরিচিত। তবে পাকিস্তান কার্যকরভাবে প্রতিক্রিয়া জানানোর জন্য যথেষ্ট শক্তিশালী রয়েছে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানির ঘটনার পর ভারতের পক্ষ থেকে বুধবার বেশ কিছু কূটনৈতিক ব্যবস্থা নেয়া হয়। ভারতের এমন পদক্ষেপের পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) জরুরি বৈঠকে ভারতের বিরুদ্ধে প্রায় একই ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়।

একাত্তর/এসি
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর