ইসরাইলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক, আশঙ্কা বিশ্লেষকদের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ এএম

কাতারে ভয়াবহ হামলার পর মধ্যপ্রাচ্যে তুরস্ক ইসরাইলের পরবর্তী টার্গেট হতে পারে বলে আশঙ্কা বাড়ছে। একাধিক ডানপন্থি বিশ্লেষক ও সংবাদমাধ্যম ইসরাইলের শত্রু ও পরবর্তী লক্ষ্য হিসেবে তুরস্কের নাম উল্লেখ করেছে। তাদেরই একজন ওয়াশিংটনে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন সতর্ক করে বলেছেন, ইসরাইল তার পরবর্তী হামলা তুরস্কে চালাতে পারে।

গত কয়েক মাস ধরে ইসরাইলপন্থি সংবাদমাধ্যমগুলো তুরস্ককে ইসরাইলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে তুলে ধরছে। বিশ্লেষকদের মতে, পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের উপস্থিতি ও যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে ভূমিকা তেলআবিবকে বেশি অস্বস্তিতে ফেলেছে।

মাইকেল রুবিনের মতো আঙ্কারাকে তেল আবিবের পরবর্তী লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছেন ইসরাইলি শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব মেইর মাসরি। সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি বলেছেন, কাতারের পর সামনে তুরস্ক। 

এর জবাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেব এরদোয়ানের এক জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন, ইসরাইল কে খুব শিগগিরই বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে। 

এদিকে ইসরাইলের আক্রমণাত্মক নীতি অব্যাহত থাকা ও গাজায় যুদ্ধ শেষ না হওয়ায় গত আগস্টে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরাইলের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করেন।

কাতারে ইসরাইলের হামলা আঙ্কারার ন্যাটো মিত্রদের ওপর আস্থা আরও কমিয়ে দিয়েছে। কারণ কাতার যুক্তরাষ্ট্রের প্রধান অ-ন্যাটো মিত্র হলেও ওয়াশিংটন কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখায়নি। যার ফলে ন্যাটো সনদ অনুসারে তুরস্কের উপর যে কোনো আক্রমণকে যুক্তরাষ্ট্র সত্যিই নিজের উপর আক্রমণ হিসেবে দেখবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের আঞ্চলিক সম্প্রসারণবাদী লক্ষ্য নিয়ে গর্ব করছেন। সম্প্রতি তিনি তিনি বৃহত্তর ইসরাইল ধারণায় বিশ্বাস করেন বলে জানান। 

শুধু গাজা নয়, গত কয়েক সপ্তাহেই ইয়েমেন, সিরিয়া, এমনকি তিউনিসিয়ায় গাজা সহায়তা বহরে হামলা চালিয়েছে ইসরাইল। বিশ্লেষকরা বলছেন, এই প্রেক্ষাপটে তুরস্ক ও ইসরাইল এরই মধ্যে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা-তে জড়িয়ে পড়েছে।

আরবিএস
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর