মহাষ্টমীতে কলকাতার বেলুড় মঠে কুমারী পূজা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

মহা অষ্টমীর পুণ্যতিথিতে মঙ্গলবার বেলুড় মঠে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। ভোর ৫টা ৪০ মিনিটে পূজারম্ভের পর সকাল ৯টায় কুমারী পূজা হয়। স্বামী বিবেকানন্দ ১৯০১ সালে এই আচার শুরু করেছিলেন। তখন থেকে প্রথা মেনেই মহাষ্টমীর সকালে অল্পবয়সী এক বালিকাকে দেবীরূপে পূজা করা হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ১ থেকে ১৬ বছর বয়সে কুমারীরা নেতিবাচক শক্তির ঊর্ধ্বে থাকে এবং তখন তাদের মধ্যে মাতৃ ভাবনা প্রকাশ পায়। এ বছরও কুমারীকে উমারূপে পূজা করা হয়েছে।

এদিন মঠ প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে। মূল মন্দিরের পাশে অস্থায়ী দুর্গামণ্ডপে মহারাজদের সঙ্গে অগণিত মানুষ সরাসরি কুমারী পূজা দর্শন করেন। প্রাঙ্গণে বসার আলাদা ব্যবস্থা করা হয়।

পাশাপাশি জায়ান্ট স্ক্রিনে সম্প্রচারের মাধ্যমে ভিড় সামলানো হয়। যারা মঠে আসতে পারেননি, তারা সোশ্যাল মিডিয়ার চ্যানেলের মাধ্যমে সরাসরি অনুষ্ঠান দেখেন।

কুমারী পূজার পাশাপাশি সন্ধ্যা ৫টা ৪৩ মিনিট থেকে ৬টা ৩১ মিনিট পর্যন্ত সন্ধিপূজার আয়োজন রয়েছে। প্রথামতো পশুবলি বেলুড় মঠে হয় না। ভক্তদের জন্য প্রতিবারের মতো এবারও খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়েছে- প্রায় ৩০ হাজার মানুষের জন্য রান্না হয়েছে।

মা সারদার অনুমতিতে শুরু হওয়া এই আচার আজও অব্যাহত, আর সেই প্রথার সাক্ষী হতে মহাষ্টমীর দিন বেলুড় মঠে ভক্তদের অগণিত সমাগম দেখা গেল।

একাত্তর/আরএ
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর