সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি বাধার প্রতিবাদে বার্সেলোনায় হাজারো মানুষের বিক্ষোভ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১১:৩৫ এএম

গাজা অভিমুখী ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণবহরে ইসরাইলের বাধার নিন্দা জানাতে বৃহস্পতিবার স্পেনের বার্সেলোনার রাস্তায় হাজার হাজার মানুষ প্রতিবাদ-বিক্ষোভ মিছিল করেছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ২ সেপ্টেম্বর স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহরের বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় প্লাজা দে লেস দ্রাসানেসে প্রতিবাদকারীরা একত্রিত হন। তাদের অনেকে ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছে। 

বিক্ষোভকারীরা ‘গাজা, তুমি একা নও’, ‘ইসরাইল বয়কট করো’ এবং ‘ফিলিস্তিনের স্বাধীনতা’সহ বিভিন্ন স্লোগান দিয়েছে।

বার্সেলোনার পৌর পুলিশ বাহিনীর কর্মকর্তা গার্ডিয়া আরবানা জানিয়েছেন, বিক্ষোভে প্রায় ১৫ হাজার মানুষ অংশ নেয়।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মাদ্রিদে প্রায় ১০হাজার মানুষ একই ধরণের বিক্ষোভে অংশ নিয়েছিল।

বৃহস্পতিবার রাতে বিলবাও, সেভিল এবং ভ্যালেন্সিয়াসহ অন্যান্য স্প্যানিশ শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বার্সেলোনার মিছিলটি যখন একটি মহাসড়কের প্রবেশ পথে পৌঁছায়, তখন দাঙ্গা পুলিশ জনতাকে আটকাতে বাধা সৃষ্টি করে।

স্প্যানিশ পাবলিক বা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা গেছে, যখন কিছু বিক্ষোভকারী বাধা টপকে ওঠার চেষ্টা করে, তখন কর্মকর্তারা লাঠিচার্জ করে পাল্টা আক্রমণ চালায়। যার ফলে সামনের সারির প্রতিবাদকারীরা পিছু হটতে বাধ্য হয়।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, যার মধ্যে প্রায় ৪৫টি নৌকায় রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীরা ছিলো। গত মাসে বার্সেলোনা থেকে গাজা অবরোধ চ্যালেঞ্জ করতে যাত্রা শুরু করে। জাতিসংঘ জানিয়েছে, গাজায় প্রায় দুই বছরের যুদ্ধের পর দুর্ভিক্ষ চলছে।

ইসরাইলের নৌবাহিনী বুধবার বেশিরভাগ নৌকা আটকে দেয়। কার্যক্রম শুরু করার আগে সতর্ক করে দেয় যে, তারা গাজা উপকূলে যাওয়ার চেষ্টা করলে এর জলসীমার আওতায় থাকবে।

বার্সেলোনার সাবেক মেয়র আডা কলাওসহ কিছু ফ্লোটিলা সদস্যকে বাধা দেওয়া হয়েছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারের বলেছেন, তিনি মাদ্রিদে ইসরাইলের শীর্ষ কূটনীতিককে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ডাকবেন। তিনি আরো বলেন, ফ্লোটিলা জাহাজে ৬৫ জন স্প্যানিশ নাগরিক ছিলেন।

স্পেনের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের চলমান তদন্তের অংশ হিসেবে তারা এই বাধা সম্পর্কে তথ্য সংগ্রহ করবে।

একাত্তর/আরএ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর