ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার করলো কলম্বিয়া

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৭:২৯ পিএম

গাজাগামী ত্রাণবহরে ইসরাইলের বাধা এবং দুই কলম্বিয়ান কর্মীকে আটকের অভিযোগে কলম্বিয়ায় কর্মরত অবশিষ্ট ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো স্থানীয় সময় বুধবার এ নির্দেশ দেন।

খবর বার্তাসংস্থা এএফপির খবরে জানানো হয়, পেত্রো বলেছেন, ফিলিস্তিনে মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত দুই কলম্বিয়ান নারীকে আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে ইসরাইলি বাহিনী।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা ম্যানুয়েলা বেদোয়া ও লুনা ব্যারেটোকে অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।

যদিও ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, নৌবহরের কয়েকটি জাহাজ ‘নিরাপদভাবে থামানো হয়েছে’ এবং যাত্রীদের ইসরাইলি বন্দরে নেওয়া হচ্ছে।

কলম্বিয়ার বামঘেঁষা প্রেসিডেন্ট পেত্রো গত বছরই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন। তবে ইসরাইলের কনস্যুলেট সূত্রে জানা যায়, তারপরও তাদের চার কূটনীতিক বোগোতায় কর্মরত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে পেত্রো ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের সাম্প্রতিক ঘটনাকে ‘নতুন আন্তর্জাতিক অপরাধ’ বলে আখ্যা দিয়ে ইসরাইলি কূটনৈতিকদের বহিষ্কারের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ২০২০ সাল থেকে কার্যকর মুক্তবাণিজ্য চুক্তিও বাতিল করেন।

কলম্বিয়ার এ নেতা দীর্ঘদিন ধরেই নেতানিয়াহুর কড়া সমালোচক হিসেবে পরিচিত। এবার তিনি নেতানিয়াহুকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘গণহত্যার সহযোগী’ বলেও মন্তব্য করেছেন।

গত সপ্তাহে নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভ-সমাবেশে অংশ নিয়ে পেত্রো মার্কিন সেনাদের ট্রাম্পের নির্দেশ অমান্য করার আহ্বান জানান। এর জেরে ওয়াশিংটন তার ভিসা বাতিল করে।

একাত্তর/আরএ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর