পতনের মুখে ইউক্রেনের পোক্রোভস্ক, ঘিরে ফেলেছে রুশ বাহিনী

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

ইউক্রেনের পোক্রোভস্ক শহরের নিয়ন্ত্রণ নিতে মরিয়া রাশিয়া। এক বছরেরও বেশি সময় ধরে সেখানে তীব্র যুদ্ধ চলছে। মস্কোর দাবি করেছে, ইউক্রেনীয় বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। 

এখন পুরোপুরি দখলের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রুশ সেনারা। তবে জেলেনস্কির পাল্টা দাবি, রুশ সেনারা গত একদিনে কোনো অগ্রগতি করতে পারেনি। তাদের বিশেষ বাহিনী শহরে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে।  

পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোক্রোভস্ক ঘিরে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যে ব্যাপক লড়াই চলছে।  

তীব্র লড়াইয়ের পর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পোক্রোভস্ক ও পার্শ্ববর্তী কুপিয়ানস্ক শহরে ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফলা হয়েছে। এখন তাদের আত্মসমর্পণ ছাড়া প্রাণে বাঁচার কোনো পথ নেই।

তবে কিয়েভ পাল্টা দাবি করেছে, তাদের বিশেষ বাহিনী শহরে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে এবং অর্ধশতাধিক রুশ আক্রমণ প্রতিহত করেছে।

কিয়েভের লজিস্টিক হাব হিসেবে পরিচিত পোক্রোভস্ক ইউক্রেন সেনার প্রতিরক্ষা ব্যূহের অন্যতম প্রাণকেন্দ্র ছিল। অন্যদিকে গুরুত্বপূর্ণ সড়ক ও রেল সংযোগ কেন্দ্র পোক্রোভস্ক দখলে সবসময় মরিয়া ছিল রাশিয়া। 

যা দখল করতে পারলে রাশিয়া আরও কার্যকরভাবে সামরিক সরঞ্জাম ও সরবরাহ স্থানান্তর করতে পারবে। শহরটি দখল করা হলে দনেস্ক অঞ্চল সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনার রাশিয়ার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। 

শহরটির কাছে ইউক্রেনের একমাত্র কয়লা খনি রয়েছে, যা দেশটির অর্থনীতির জন্য অপরিহার্য এবং ইস্পাত উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পোক্রোভস্ক শহরের মাধ্যমে চাসিভ ইয়ার ও কস্তিয়ানতিনিভকার মতো ফ্রন্টলাইনের শহরগুলোতে সরবরাহ পাঠানো হয়, যা ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সর্বশেষ মানচিত্রে দেখা যাচ্ছে, রুশ বাহিনী পোক্রোভস্ক সম্পূর্ণ ঘেরাও থেকে কয়েক কিলোমিটার দূরে এবং কুপিয়ানস্ক শহরের প্রধান সড়কের বড় অংশ নিয়ন্ত্রণে নিয়েছে।

যুদ্ধ শুরুর আগে পোক্রোভস্কের জনসংখ্যা ছিল প্রায় ৬০ হাজার। এখন শহরটি প্রায় জনশূন্য। সব শিশুকে সরিয়ে নেওয়া হয়েছে, অল্পসংখ্যক মানুষ ধ্বংসস্তূপের মধ্যে রয়ে গেছেন।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর