ট্রাম্পের শুল্ক হুমকির নিন্দায় আট ন্যাটো সদস্য দেশের যৌথ বিবৃতি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:০২ পিএম

ইউরোপের প্রধান দেশগুলো গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করা ৮ মিত্র দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে ‘ব্ল্যাকমেইল’ বলে নিন্দা জানিয়েছে। ফ্রান্স একধাপ এগিয়ে পাল্টা অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেছে।

এ অবস্থায় রোববার (১৯ জানুয়ারি) আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদার এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে ন্যাটোর আটটি সদস্য দেশ। বিবৃতি প্রদানকারী দেশগুলো হলো—ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্য।

বিবৃতিতে দেশগুলো আর্কটিক নিরাপত্তাকে একটি অভিন্ন ‘ট্রান্সঅ্যাটলান্টিক স্বার্থ’ হিসেবে উল্লেখ করে তা শক্তিশালী করার প্রতিশ্রুতি দেয়। এতে বলা হয়, মিত্রদের সাথে ডেনমার্কের পূর্ব-সমন্বিত সামরিক মহড়া ‘আর্কটিক এনডিউরেন্স’ এই নিরাপত্তার প্রয়োজনেই পরিচালিত হচ্ছে এবং এটি কারো জন্য কোনো হুমকি নয়।

বিবৃতিতে আরো বলা হয়, দেশগুলো ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছে। সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার নীতির ওপর ভিত্তি করে তারা যেকোনো সংলাপে অংশ নিতে প্রস্তুত।

বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয় যে, ট্যারিফ বা শুল্ক আরোপের হুমকি ট্রান্সঅ্যাটলান্টিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এবং এটি সম্পর্কের ক্ষেত্রে বিপজ্জনক অবনতি ঘটানোর ঝুঁকি তৈরি করে।

নিজেদের সার্বভৌমত্ব বজায় রাখতে এবং যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে প্রতিক্রিয়া জানাতে দেশগুলো দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করায় ট্রাম্প ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পণ্যে ১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক নিতে নির্দেশ দিয়েছেন। দেশগুলো ‘নত না হলে’ ১ জুন থেকে এ অতিরিক্ত শুল্ক বেড়ে দাঁড়াবে ২৫ শতাংশে।

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত ছয় মাসে পদার্পণ করার মুখে দুই পক্ষের তীব্র হুমকি-পাল্টা হুমকিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। রণক্ষেত্রে সরাসরি গোলাগুলি সাময়িক...
ইসরাইলের সাথে যৌথভাবে শুরু করা ইরান সংঘাতের ছয় মাস পার হতে চললেও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন ও কঠোর অবস্থান গ্রহণ করেছেন। সম্প্রতি এক সোশাল মিডিয়া...
১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
ইরানের সম্ভাব্য গুপ্তহত্যার হুমকি এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে তুরস্ক থেকে একটি নজিরবিহীন ও গোপন সামরিক ফ্লাইটে যুক্তরাজ্যে পথে যাত্রা করেছিলেন বলে ওয়াশিংটন পোস্ট এবং নিউইয়র্ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর