বেলুচিস্তানে বিদ্রোহীদের সমন্বিত হামলায় আট পুলিশ নিহত

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানে প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের ভয়াবহ ও সমন্বিত হামলায় কমপক্ষে আট পুলিশ সদস্য মারা গেছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে কোয়েটাসহ প্রদেশের বেশ কয়েকটি শহরে একযোগে এই হামলা চালানো হয়। স্থানীয় সময় রাত তিনটার দিকে রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয় বেলুচিস্তানে।

প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ পাসনি, মাসতুং, নুশকি এবং গোয়াদর জেলায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা এবং বন্দুক হামলা চালায়।

বেলুচিস্তানের সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি এ হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি দাবি করেছে, তারা সামরিক স্থাপনা, পুলিশ এবং সিভিল প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

উল্লেখ্য, এর একদিন আগেই পাকিস্তান সেনাবাহিনী বেলুচিস্তানে পৃথক অভিযানে ৪১ জন সশস্ত্র বিদ্রোহীকে হত্যার দাবি করেছিল। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার প্রতিশোধ নিতেই এই ভয়াবহ হামলা।

নিরাপত্তা বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর পাল্টা প্রতিরোধে বিদ্রোহীদের অনেক হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে। তবে এরই মধ্যে, অন্তত আট পুলিশ সদস্যের প্রাণহানি নিশ্চিত করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন নিরাপত্তা সদস্যকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলুচিস্তানের বেশ কিছু এলাকায় ইন্টারনেট এবং ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে। বিদ্রোহীরা যাতে পালিয়ে যেতে না পারে এবং বড় কোনো নাশকতা করতে না পারে, সেজন্য সেনাবাহিনী ও পুলিশ পুরো এলাকা জুড়ে বড় ধরনের নিরাপত্তা অভিযান শুরু করেছে।

প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়া সত্ত্বেও বেলুচিস্তান পাকিস্তানের অন্যতম দরিদ্র প্রদেশ। কয়েক দশক ধরে সেখানকার বিদ্রোহী গোষ্ঠীগুলো অভিযোগ করে আসছে, রাষ্ট্র এবং বিদেশি সংস্থাগুলো তাদের খনিজ সম্পদ শোষণ করছে কিন্তু স্থানীয়দের কোনো উন্নয়ন হচ্ছে না। এই ক্ষোভ থেকেই তারা প্রায়ই সরকারি বাহিনী, অ-স্থানীয় শ্রমিক এবং বিদেশি জ্বালানি প্রতিষ্ঠানের ওপর হামলা চালিয়ে থাকে।

গত বছরও এই গোষ্ঠীটি ৪৫০ জন যাত্রীসহ একটি ট্রেনে হামলা চালিয়েছিল, যা দুদিন ধরে অবরুদ্ধ ছিল এবং বেশ কয়েকজন নিহত হয়েছিলেন। রোববারের এই হামলা প্রমাণ করে, দীর্ঘদিনের এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনে পাকিস্তান সরকার এখনো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। সূত্র: আল জাজিরা

এআরএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর