এপস্টাইনের সঙ্গে সম্পর্কের জন্য অনুতপ্ত বিল গেটস, তবে…

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম

জেফরি এপস্টাইনের সাথে মেলামেশার বিষয়ে গভীর অনুশোচনা প্রকাশ করেছেন বিল গেটস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালত থেকে নতুন কিছু নথি প্রকাশিত হওয়ার পর গেটস ও দণ্ডিত যৌন অপরাধী এপস্টাইনের অতীত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজে বুধবার প্রচারিত এক সাক্ষাৎকারে মাইক্রোসফটের এই সহ-প্রতিষ্ঠাতা বলেন, তিনি যদি এপস্টাইনের সাথে কখনো সময় না কাটাতেন তবেই ভালো হতো। এই মেলামেশার জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, তার সাথে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি অনুতপ্ত এবং আমি ক্ষমা চাইছি। 

মার্কিন বিচার বিভাগ এপস্টাইন মামলার তদন্ত সংক্রান্ত নতুন কিছু রেকর্ড প্রকাশের পর তিনি এই মন্তব্য করেন। ওই নথিপত্রগুলোতে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির নাম ও ইমেল ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রকাশিত নথির মধ্যে একটি না পাঠানো ইমেলের খসড়া রয়েছে। সেখানে এপস্টাইন বিল গেটসের ব্যক্তিগত জীবন নিয়ে চাঞ্চল্যকর কিছু অভিযোগ করেছেন। অভিযোগগুলোর মধ্যে গেটসের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়ও রয়েছে। 

ইমেলটিতে দাবি করা হয়, রুশ মেয়েদের সাথে যৌন সম্পর্কের পরিণাম সামাল দিতে এপস্টাইন বিলকে ড্রাগ সংগ্রহে সাহায্য করছিলেন এবং বিবাহিত নারীদের সাথে তার অবৈধ সাক্ষাতের ব্যবস্থা করে দিচ্ছিলেন।

বিল গেটস এই দাবিগুলো কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। ইমেলটিকে মিথ্যা আখ্যা দিয়ে তিনি বলেন, এপস্টাইনের উদ্দেশ্য তার কাছে পরিষ্কার নয়। গেটস বলেন, ইমেলটি কখনো পাঠানো হয়নি। এটি সম্পূর্ণ মিথ্যা। আমি জানি না সে আসলে কী ভাবছিল। সে কি কোনোভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা করছিল? এপস্টাইন তার সুনাম নষ্ট করার চেষ্টা করছিলেন কি না, গেটস সেই প্রশ্নও তোলেন।

গেটসের এক মুখপাত্রও এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, এপস্টাইনের সাথে সম্পর্ক চালিয়ে না যাওয়ায় তার মনে ক্ষোভ জন্মেছিল এবং এসব নথি সেই আক্রোশ ও গেটসকে অপদস্ত করার অপচেষ্টারই প্রতিফলন। উল্লেখ্য, যৌনচারের অভিযোগে বিচার চলার সময় ২০১৯ সালে কারাগারে আত্মহত্যা করেন জেফরি এপস্টাইন। দীর্ঘদিন ধরেই তিনি বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্যে আসার চেষ্টা করতেন।

বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি জানান, এই নথিগুলো প্রকাশ পাওয়ায় তাদের দাম্পত্য জীবনের অনেক কষ্টদায়ক স্মৃতি আবার সামনে চলে এসেছে। মেলিন্ডা বলেন, অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা এবং বিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিদেরই এসবের জবাব দিতে হবে। ২০২১ সালে এই দম্পতির বিচ্ছেদ ঘটে।

এর আগে গেটস জানান, ২০১১ সালে এপস্টাইনের সাথে তার প্রথম পরিচয় হয় এবং পরবর্তী কয়েক বছরে তিনি তার সাথে কয়েকটি নৈশভোজে অংশ নেন। গেটসের দাবি, বিশ্ব স্বাস্থ্য খাতে অর্থায়নের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্যই তিনি সেই বৈঠকগুলোতে গিয়েছিলেন। তবে সেই আলোচনা শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি এবং এপস্টাইনের সাথে মেলামেশা করা একটি মারাত্মক ভুল ছিল বলে তিনি স্বীকার করেছেন।

একাত্তর/এসি
হোয়াইট হাউসের পর্দার আড়ালে নতুন এক ঝড়ের নাম- আমান্দা উঙ্গারো। ৪১ বছর বয়সী এই প্রাক্তন ব্রাজিলিয়ান মডেল এবং কূটনীতিক এখন স্বয়ং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্য এক মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন।...
বিকৃতি যৌনাচারের জন্য মার্কিন আদালতে সাজাপ্রাপ্ত জেফরি এপস্টাইন কেলেঙ্কারিতে নাম জড়ানো এবং অব্যাহত আইনি চাপের মুখে উইন্ডসর ক্যাসেলের বিলাসবহুল রাজকীয় বাসভবন ‘রয়্যাল লজ’ ছাড়তে বাধ্য হলেন ব্রিটিশ...
যুক্তরাষ্ট্রের আদালত জেফরি এপস্টাইন সংক্রান্ত ৩০ লক্ষাধিক নথি প্রকাশের পর ব্রিটিশ রাজনীতি থেকে শুরু করে রাজপরিবারে এক বিশাল ভূকম্পন সৃষ্টি করেছে। এই নথিপত্রে ব্রিটেনের তিন প্রভাবশালী...
নরওয়ের রাজপরিবার, যারা সাধারণত নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন, তারা বর্তমানে এক নজিরবিহীন জনরোষ ও বিতর্কের মুখে পড়েছেন। একদিকে ক্রাউন প্রিন্সের সৎ ছেলের বিরুদ্ধে শুরু হওয়া...
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর