ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন সিনেটে যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১১:২৮ এএম

মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরাইল জোটের মধ্যে চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরাইলকে লক্ষ্য করে ইরান বড়ো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দেশটির লাখ লাখ বাসিন্দা বোমাপ্রুফ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে বাধ্য হয়েছেন। এদিকে ওয়াশিংটনে মার্কিন বিমান হামলা বন্ধের একটি প্রস্তাব সিনেটে নাকচ হয়ে গেছে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের সিনেটে বিমান অভিযান বন্ধ এবং সামরিক পদক্ষেপের জন্য কংগ্রেসের অনুমোদনের দাবিতে আনা একটি প্রস্তাব ৫৩-৪৭ ভোটে বাতিল হয়েছে। একজন রিপাবলিকান বাদে বাকি সবাই প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা মূলত অবাধ রইলো।

এদিকে বুধবার শ্রীলঙ্কা উপকূলে একটি মার্কিন সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে, যাতে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। অন্যদিকে, তুরস্কের দিকে ছোড়া একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রথম ন্যাটোর কোনো সদস্য দেশ এই সংঘাতের সরাসরি কবলে পড়ল। তবে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, এটি জোটের যৌথ-প্রতিরক্ষা ধারা চালুর পর্যায়ে পড়েনি।

অপরদিকে ইসরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এদিকে তার ছেলে মোজতবা খামেনি উত্তরসূরি হিসেবে সামনে আসছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষজ্ঞ পরিষদ দ্রুতই নতুন নেতার নাম ঘোষণা করবে বলে জানা গেছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন হাসান খোমেনি। তবে ইসরাইল হুমকি দিয়েছে, যাকে নির্বাচিত করা হোক না কেন, তাদের লক্ষ্যবস্তু করা হবে।

যুদ্ধের প্রভাবে স্থবির হয়ে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালী’। রয়টার্সের তথ্যমতে, অন্তত ২০০টি জাহাজ উপকূলে নোঙর করে আছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ছে।

আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভা সতর্ক করে বলেছেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী জ্বালানি মূল্য ও মুদ্রাস্ফীতির ওপর চরম প্রভাব পড়বে।

মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট জানিয়েছেন, মার্কিন নৌবাহিনী আপাতত ইরানকে ‘নিষ্ক্রিয়’ করার কাজে ব্যস্ত থাকায় বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দেওয়ার কাজ এখনই শুরু করতে পারছে না।

সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ প্রায় বন্ধ। দুবাইসহ প্রধান বিমানবন্দরগুলো থেকে বাণিজ্যিক ফ্লাইট চলাচল নেই বললেই চলে। বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। ব্রিটিশ নাগরিকদের একটি বিশেষ ফ্লাইট ওমান থেকে যাত্রা করার কথা থাকলেও তা স্থগিত করে বৃহস্পতিবার পুনর্নির্ধারণ করা হয়েছে।

এদিকে সিআইএ-র সঙ্গে ইরানি গোয়েন্দাদের যোগাযোগের একটি খবর নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করলেও ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম একে সম্পূর্ণ মিথ্যা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে প্রত্যাখ্যান করেছে।

একাত্তর/এসি
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর