ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযান চলছে

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১২:১৭ পিএম

ইরানে চলমান মার্কিন–ইসরাইলি আগ্রাসনের মধ্যেই পশ্চিম ইরাকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানায়, ঘটনাস্থলে ইতিমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে বিমানের আরোহীদের মধ্যে কেউ বেঁচে আছেন কি না বা হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র একটি কেসি–১৩৫ রিফুয়েলিং বিমান হারানোর বিষয়ে অবগত রয়েছে। ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে একটি বন্ধুপ্রতিম দেশের আকাশসীমায় এই দুর্ঘটনা ঘটে।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, ঘটনায় দুটি বিমান জড়িত থাকতে পারে, যার মধ্যে দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। তবে দুর্ঘটনাটি শত্রুপক্ষের হামলা বা নিজেদের গোলাবর্ষণের কারণে ঘটেনি বলে জানানো হয়েছে।

সাধারণত কেসি–১৩৫ ধরনের বিমানে একজন পাইলট, একজন সহ–পাইলট ও একজন বুম অপারেটরসহ মোট তিন থেকে পাঁচজন ক্রু সদস্য থাকেন। মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, তাদের অবস্থা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতে এখন পর্যন্ত সাতজন মার্কিন সেনাসদস্যসহ প্রায় ১,৩৪৮ জন ইরানি এবং ১৫ জন ইসরাইলি নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। 

সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ায় উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতেও আরও অন্তত ১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

চলমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরবিএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর